Browsing author

abc

ওয়াং হুনিংয়ের সভাপতিত্ব ও ভাষণে শেষ হলো সিপিপিসিসির ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন

চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-এর ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। অধিবেশনের মূল বিষয় ছিল—‘জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত ও উন্নত করার প্রচেষ্টা জোরদার করা এবং সকল মানুষের অভিন্ন সমৃদ্ধি দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া।’ সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং সমাপনী […]

বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর ও সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে আরও গভীর এবং সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। চীনের কুয়াংচৌয়ের সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ কনফারেন্স’-এ বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান।সম্মেলনে শিক্ষামন্ত্রী যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি […]

কৃষি আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তায় জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী

উত্তরপূর্ব চীনের হেইলংচিয়াং ও চিলিন প্রদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সফরকালে কৃষি আধুনিকীকরণ এগিয়ে নেওয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।হেইলংচিয়াং সফরকালে লি ছিয়াং একটি রাষ্ট্রীয় খামার পরিদর্শন করেন। সেখানে তিনি সয়াবিন, ভুট্টা ও […]

‘চীন বাংলাদেশের মেলবন্ধন আরও শক্তিশালী করবে শিক্ষাগত বিনিময়’

বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ আরও জোরদার করার ক্ষেত্রে এডুকেশন এক্সচেঞ্জ বা শিক্ষাগত বিনিময়কে প্রধান মাধ্যম হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দুই দেশের মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন বাড়াতে হবে, আর এর সবচেয়ে বড় মাধ্যম হতে পারে শিক্ষা বিনিময়।বুধবার স্থানীয় সময় বিকেলে চীনের কুয়াংচৌয়ের সাউথ চায়না […]

পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্ক গঠনে গতি আনছে চীন

তথ্য ও যোগাযোগ খাতের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করতে পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্কের পরিকল্পনা এবং নির্মাণকাজ ত্বরান্বিত করবে চীন। একই সঙ্গে ৬জি প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) উপ-মন্ত্রী সিন কুওবিন।সম্প্রতি বেইজিংয়ে স্টেট কাউন্সিলের তথ্য অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিন কুওবিন।সংবাদ […]

বীমা সুরক্ষা জোরদারে চীনে চিকিৎসা সুরক্ষা আইনের খসড়া

চীনের আইনপ্রণেতারা মঙ্গলবার থেকে একটি চিকিৎসা সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা শুরু করেছেন। এর লক্ষ্য বীমাকৃত ব্যক্তিদের অধিকার ও স্বার্থকে আরও কার্যকরভাবে সুরক্ষিত করা। এ খসড়াটি দেশের শীর্ষ আইনসভা জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চলমান অধিবেশনে তৃতীয় পাঠের অধীনে রয়েছে। অধিবেশনটি শুক্রবার পর্যন্ত চলবে।এ খসড়া অনুযায়ী, চীনে একটি বহুস্তরীয় চিকিৎসা সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এর […]

বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসন প্রধানের সঙ্গে এনপিসি চেয়ারম্যান চাও ল্যচির বৈঠক

উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসনের প্রধান সাইদা মিরজিওয়েভার সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নির্দেশনায় চীন ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে।রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ […]

কিরগিজস্তানে পালিত হচ্ছে ‘চীনের নানচিং সপ্তাহ’

২০২৬ সালের ‘চীনের নানচিং সপ্তাহ’ তথা মধ্য-এশিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান কার্যক্রম, গতকাল (মঙ্গলবার), কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে। চীন ও কিরগিজস্তানের সরকার, সাংস্কৃতিক সংস্থা ও প্রকাশনালয়গুলোর প্রতিনিধিরা, এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশকেক চীনা সংস্কৃতিকেন্দ্রের পরিচালক কাও ছেন বলেন, এবারের ‘নানচিং সপ্তাহ’ নানচিংয়ের গভীর ঐতিহাসিক ঐতিহ্য এবং সমসাময়িক উদ্ভাবনী প্রাণশক্তিকে বিশকেকে নিয়ে আসা, দুই […]

বেইজিংয়ে চাও লে চি’র সঙ্গে উচ্চপদস্থ উজবেক কর্মকর্তার বৈঠক

উজবেকিস্তানের প্রেসিডেন্ট-কার্যালয়ের পরিচালক সায়্যিদা মিরজিয়োয়েভা, আজ (বুধবার) বেইজিংয়ে, চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লে চি’র সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।সাক্ষাতে চাও লে চি বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের কৌশলগত নেতৃত্বে, চীন-উপবেকিস্তান কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হয়েছে এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে। পাশাপাশি, নতুন যুগের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা […]

শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন চীনের প্রেসিডেন্ট

 চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ৩০ অগাষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, বিশকেকে অনুষ্ঠেয় ২০২৬ সালের শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন এবং কিরগিজ প্রেসিডেন্ট সাদির নুরগোজোয়েভিচ জাপারভ ও মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি’র আমন্ত্রণে, এই দুইটি দেশে রাষ্ট্রীয় সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, এ তথ্য জানান।সূত্র: […]

কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়

রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।তিনি অভিযোগ করেন, কারওয়ান বাজারের পাইকারি মুরগির দোকানগুলো থেকে মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই অর্থের চাপ ভোক্তাদের ওপরই পড়ে।সোমবার (১৮ মে) […]

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার

যুক্তরাষ্ট্রের ৭০০টিরও বেশি পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। পণ্যগুলোর বাণিজ্য-মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার। গতকাল (মঙ্গলবার) কানাডা সরকার এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তায় ৫০৪ কোটি ডলারের একটি সহায়তা কর্মসূচিও চালু করবে দেশটি।কানাডার পাল্টা শুল্ক ব্যবস্থা কার্যকর হবে ৮ সেপ্টেম্বর থেকে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, পাল্টা শুল্ক এবং কয়েক বিলিয়ন […]

ইরানের সঙ্গে সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে: চীন

ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক ও অন্যান্য সহযোগিতা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং।মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। ইরানের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার হুমকির জবাবে এই মন্তব্য করেন তিনি।মুখপাত্র লিন চিয়ান […]

চীন-পাকিস্তান প্রযুক্তিগত সহযোগিতায় অনন্য উচ্চতায় দুই দেশের জ্বালানি অংশীদারিত্ব

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অধীনে একটি জলবিদ্যুৎ প্রকল্প দুই দেশের জ্বালানি সহযোগিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সুদৃঢ় হচ্ছে।পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেহারা জেলায় অবস্থিত ৮৮৪ মেগাওয়াট ক্ষমতার এই জলবিদ্যুৎ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৭ সালের জানুয়ারি মাসে এবং ২০২৪ সালের সেপ্টেম্বর […]

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে চীন: লি কুওচোং

একটি স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এপেকভুক্ত সকল অর্থনীতির সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী লি কুওচোং।মঙ্গলবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত ‘১১তম এপেক খাদ্য নিরাপত্তা মন্ত্রী পর্যায়ের বৈঠক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এপেকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে লি কুওচোং […]