Browsing category

Health

Here you will get Health related tips and Doctors’ advice.

ভেষজের প্রচারে বেইজিংয়ের প্রস্তাবনা: ঐতিহ্যবাহী চিকিৎসায় নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা

ইয়াং ওয়েইমিং স্বর্ণাঅক্টোবর ১৯: বেইজিংয়ে সম্প্রতি শেষ হয়েছে ২০২৬ বিশ্ব ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলন। সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চিকিৎসা খাতের প্রথম বেসরকারি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা—গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন অ্যালায়েন্স। এতে ১৯টি দেশ ও অঞ্চলের ১১৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তি যুক্ত হয়েছেন। পাশাপাশি প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যবাহী ঔষধি উদ্ভিদ সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের বেইজিং প্রস্তাবনা’। চালু করা […]

কম ঘুমালে স্ট্রোকের ঝুঁকি বাড়ে? Does lake of sleep increases the risk of Stroke?

ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, অনিয়মিত ঘুমের অভ্যাসসহ নানা কারণে অনেকেই দীর্ঘদিন অনিদ্রায় ভোগেন। ঘুমের এ সমস্যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যাওয়া, শরীরে প্রদাহ বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যার মতো পরিবর্তন দেখা দিতে পারে। এসব সমস্যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অনিদ্রার সঙ্গে উদ্বেগ, বিষণ্নতা, স্থূলতা ও হৃদরোগের সম্পর্ক রয়েছে। তবে অনিদ্রা থাকলেই যে কারও স্ট্রোক হবে, এমন নয়। স্ট্রোকের ঝুঁকি নির্ভর করে বয়স, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অন্যান্য স্বাস্থ্যগত বিষয়ের ওপরও।কত ঘণ্টা ঘুম প্রয়োজন: প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। তবে ঘুমের সময়ের সঙ্গে ঘুমের মানও গুরুত্বপূর্ণ। বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমাতে দীর্ঘ সময় লাগা; কিংবা খুব সকালে ঘুম ভেঙে যাওয়ার সমস্যা নিয়মিত হলে তা অবহেলা করা উচিত নয়।ঝুঁকি কমাতে করণীয়· নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা· শোয়ার আগে মোবাইল ফোনের ব্যবহার কমানো, সন্ধ্যার পর ক্যাফেইন এড়িয়ে চলা· নিয়মিত শরীরচর্চা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে· উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখাও জরুরিদীর্ঘদিন অনিদ্রায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘুমের ওষুধ নিজে থেকে খাওয়া ঠিক নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। একই সঙ্গে বিশ্ববাসীর জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং বৈশ্বিক স্বাস্থ্যবৈষম্য কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বেইজিংয়ে শনিবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন লি ছিয়াং। এ সম্মেলনে অংশ নেন প্রায় ১ […]

বাংলাদেশে ১০০ রোগীর চোখে আলো ফেরালেন চীনা চিকিৎসকরা

‘বাংলাদেশে আলোকযাত্রা’ কর্মসূচীর আওতায় চীনের ইয়ুননান প্রদেশের চিকিৎসকদের উদ্যোগে ১০০ জন ছানি রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়া উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বক্তব্যে মন্ত্রী নিজস্ব উদ্যোগ ও ব্যয়ে বাংলাদেশে এসে রোগীদের চিকিৎসা দেওয়াকে […]

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসা অবকাঠামো নির্মাণ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।‘বাংলাদেশে আলোকযাত্রা’ কর্মসূচীর আওতায় চীনের ইউননান প্রদেশের চিকিৎসকদের উদ্যোগে ১০০ জন ছানি রোগীর সফল […]

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

চীনের খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছে।প্রতিনিধিদলে ছিলেন খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ ছিয়াং, স্কুল অব কন্টিনিউইং এডুকেশনের চেয়ারম্যান অধ্যাপক ওয়াং নিয়ানমিন, বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ইয়াং লিনলিন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশনের প্রোগ্রাম অফিসার ইউ চিয়ানবিন।পরিদর্শনকালে চট্টগ্রাম মা ও শিশু […]

চীনের সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদারে গুরুত্ব বিএমইউর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারি চালুসহ চিকিৎসা, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।চীনের ইয়ুননান প্রাদেশিক সরকার ও খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে রোববার বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।বিএমইউতে তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক […]

ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় আগ্রহ বাড়ছে আমেরিকানদের

২ হাজার বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএমের প্রতি আমেরিকানদের আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানছেন অনেকেই। চীন ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।চিন কুয়ানইউয়ান যুক্তরাষ্ট্রে নিজের আকুপাংচার ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। সেখানে তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাসেবা […]

উড়োজাহাজেই চীনের হাসপাতাল

কিরগিজস্তানে চিকিৎসাসেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। দেশটির রাজধানী বিশকেকে চীনের তৈরি সি-৯০৯ মডেলের উড়োজাহাজকে ‘মোবাইল হাসপাতাল’ হিসেবে ব্যবহার করে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার বিশকেকে ‘সি৯০৯ এয়ার প্ল্যান হসপিটাল’ নামের এই জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কিরগিজস্তানের উপ-স্বাস্থ্যমন্ত্রী নুরবেক বুকুয়েভ বলেন, এই প্রকল্প স্থানীয় জনগণকে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি চিকিৎসকদের […]

অ্যাজোস্পারমিয়া থাকলে কি সন্তান নেওয়া সম্ভব? জেনে নিন চিকিৎসা পদ্ধতি

পুরুষের বন্ধ্যত্বের অন্যতম কারণ অ্যাজোস্পারমিয়া। তবে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধান ও সন্তান লাভ করা সম্ভব কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

দাঁত মাজার সময় এক পায়ে দাঁড়ানোর অভ্যাস যেভাবে বার্ধক্যের প্রস্তুতি হতে পারে

প্রতিদিনের দাঁত মাজার রুটিনে সামান্য একটি ব্যায়াম যোগ করে শরীরের ভারসাম্য বজায় রাখার চর্চা করা সম্ভব। এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে সুস্থ ও স্বাধীনভাবে চলাফেরায় সহায়তা করতে পারে।

বিষণ্নতা কমাতে ও মস্তিষ্ক সুস্থ রাখতে খাবার টেবিলে সঙ্গীর গুরুত্ব

একা খাওয়ার চেয়ে প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার অভ্যাস মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর।

শরীর ও প্রেমের ভাষা: শৈশবের নীরবতা ভেঙে আত্মোপলব্ধির পথে

শৈশবের তিক্ত অভিজ্ঞতা ও নীরবতার দেয়াল ভেঙে কীভাবে নিজের শরীর ও সত্তাকে নতুন করে চেনা যায়, সেই ব্যক্তিগত লড়াইয়ের গল্প ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সঙ্গীতশিল্পী আনুশেহ আনাদিল।

সন্তান মাদকাসক্ত কি না বুঝবেন কীভাবে? অভিভাবকদের জন্য জরুরি কিছু লক্ষণ

কিশোর-তরুণদের আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দিলে তা মাদকাসক্তির লক্ষণ হতে পারে। সন্তানের অস্বাভাবিক আচরণ ও শারীরিক পরিবর্তনের দিকে নজর রাখা জরুরি।

প্রাচীন চীনা চিকিৎসা ব্যবস্থার আধুনিক রূপান্তরের অভিনব উদ্যোগ

বেইজিংয়ের সাড়ে তিনশত বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী ফার্মেসি ‘থং রেন থাং‘ চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিকে (টিসিএম) আধুনিক জীবনের সাথে যুক্ত করে এক নতুন রূপ দিয়েছে। বেইজিং শহরতলির তাশিলার এলাকায় অবস্থিত এই কেন্দ্রটিতে টিসিএম বিক্রির পাশাপাশি তরুণ এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যুক্ত করা হয়েছে ভেষজ প্রসাধনী, চীনা ভেষজ উপাদানে তৈরি বিশেষ কফি ও পানীয়।শিক্ষণীয় ও […]