Browsing category

Health

Here you will get Health related tips and Doctors’ advice.

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল চীন, কৌশল ভাগ করতে প্রস্তুত

ফয়সল আবদুল্লাহবিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও চীন সফলভাবে দেশীয় পর্যায়ে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এখন প্রয়োজনভেদে অন্য দেশ ও অঞ্চলের সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ কৌশল ও প্রযুক্তি ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে দেশটি। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য পরিষদের সাইডলাইন অনুষ্ঠানে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপমন্ত্রী ও জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের প্রধান শেন হোংবিং এ […]

টিসিএম স্বর্গ সানইয়া

ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়া দীর্ঘদিন ধরেই বিদেশি পর্যটকদের কাছে নীল সমুদ্র, নারকেল গাছ আর সোনালি বালুকাবেলার জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই শহর পেয়েছে নতুন পরিচয়। সানইয়া এখন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএমেরও গন্তব্য।সানইয়ায় অনেক পর্যটক এখন সৈকতে বিশ্রাম নেওয়ার বদলে থেরাপি বেডে শুয়ে আকুপাংচার নিচ্ছেন, কিংবা নারিকেল পানির পরিবর্তে […]

জৈব পেসমেকার বানাল চীন

ফয়সল আবদুল্লাহহৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে এমন কৃত্রিম ‘জৈব পেসমেকার’ তৈরি করেছেন চীনা গবেষকরা। পরীক্ষাগারে তৈরি নতুন প্রযুক্তিটি হৃদরোগের গবেষণা এবং নতুন ওষুধ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘সেল স্টেম সেল’-এ প্রকাশিত হয়েছে।সম্প্রতি গবেষকেরা একটি পেট্রি ডিশে হৃদযন্ত্রের স্বাভাবিক পেসমেকার অংশ সাইনোএট্রিয়াল নোডের ত্রিমাত্রিক অর্গানয়েড (জৈব […]

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করল চীনের ইনসুলিন

ফয়সল আবদুল্লাহচীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানশাইন লেক ফার্মা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে দীর্ঘমেয়াদি ইনসুলিনের অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইনসুলিন বাজারে প্রবেশ করল চীনা কোম্পানি। চীনের বায়োফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।প্রতিষ্ঠানটি সোমবার জানায়, তাদের তৈরি ইনসুলিন গ্লারজিন ইনজেকশন লাংলারা এফডিএ অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি চতুর্থ […]

চীনে ক্যান্সার চিকিৎসায় সম্ভাবনা দেখাচ্ছে পাশ্চাত্যের সঙ্গে টিসিএম সমন্বয়

ফয়সল আবদুল্লাহচীনে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি (টিসিএম) ও পাশ্চাত্য চিকিৎসার সমন্বিত ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, দুই পদ্ধতির শক্তিকে একত্রে কাজে লাগালে রোগীদের চিকিৎসা ও সুস্থতার সম্ভাবনা বাড়ে।প্রায় চার দশক আগে টিসিএম কলেজ থেকে পাস করার পর চিকিৎসক হৌ ওয়েই ক্যান্সার চিকিৎসায় ঐতিহ্যবাহী পদ্ধতি বেছে নেন। এখন তিনি বেইজিংয়ের চীনা মেডিক্যাল […]

চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

চীনের শক্তিশালী টিকাদান সেবা নেটওয়ার্কের ফলে হামসহ প্রতিরোধযোগ্য নানা রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে জনসাধারণের জন্য টিকার ধরন আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে হামের প্রকোপ বেড়েছে। টিকা গ্রহণের হার কমে যাওয়া ও রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতিই এর প্রধান কারণ। তবে চীন এই রোগের প্রকোপ […]

পারকিনসন রোগের জন্য চীনে এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু

ফয়সল আবদুল্লাহবেইজিংয়ের সুয়াউ ক্যাপিটেল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুয়ানউ হাসপাতালে পারকিনসন রোগের জন্য চীনের প্রথম এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু করেছে।হাসপাতালটির পারকিনসন গবেষণা দলের নেতৃত্বে তৈরি প্লাটফর্মটি রোগীদের সহজে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ দেবে এবং অপ্রয়োজনীয় বারবার চিকিৎসা পরামর্শ নেওয়ার চাপ কমাবে।এটি তৈরিতে হাসপাতালটির ২০ বছরের বেশি সময়ের ক্লিনিক্যাল গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে […]

খালি পেটে যে পানীয় খেলে ফ্যাটি লিভার সারবে

গ্যাস ও অম্বলের সমস্যা চিরন্তন। এ সমস্যায় নাজেহাল অনেকেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই গলা-বুক জ্বালার সমস্যা অনেকেরই আছে। তার ওপর ফ্যাটি লিভার থাকলে তো কথাই নেই। কিছু খেলেই গ্যাস ও বদহজম হয়। খাবার হজম তো হবেই না—সবসময়েই বমি ভাব থাকবে। সে ক্ষেত্রে শুধু ওষুধে ভরসা না করে ঘরোয়া পথ্যও খেতে হবে নিয়ম করে। […]

বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য

ফয়সল আবদুল্লাহজিন সম্পাদনার নতুন প্রযুক্তি ব্যবহার করে গুরুতর বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।গবেষণায় দেখা গেছে, ট্রান্সফিউশন-নির্ভর বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগী পরীক্ষামূলক থেরাপি সিএস-১০১ নেওয়ার পর আর মাসিক রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়েনি। একবারের চিকিৎসা গ্রহণের পরই তারা নিয়মিত রক্ত নেওয়া বন্ধ […]

বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় বিশ্বজুড়ে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। বেইজিংয়ের একটি হাসপাতালে সম্প্রতি হেপাটাইটিস ডি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ ওষুধ প্রয়োগ করা হয়েছে।সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিংভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ‘হুয়াহুই হেলথ’-এর যৌথ গবেষণায় আবিষ্কার হয়েছে এই বিশেষ ওষুধ, যার নাম ‘লিবেভিটুগ’। এটিই বিশ্বের প্রথম মনোক্লোনাল অ্যান্টিবডি যা ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় অনুমোদন পেয়েছে। […]

চীনে বাড়ছে মরণোত্তর অঙ্গদান হার: উপকৃত ৩ লক্ষাধিক মানুষ

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে মরণোত্তর অঙ্গদান হার এবং জনসচেতনতা উল্লেখযোগ্য বেড়েছে। ‘চীন অঙ্গদান প্রশাসনিক কেন্দ্র’-এর সাম্প্রতিক তথ্য বলছে, দেশে স্বেচ্ছায় অঙ্গদাতা হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন ৭৩ লাখ ৩০ হজারেরও বেশি মানুষ ।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে এ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী নাগরিকদের কাছ থেকে সংগৃহীত অঙ্গে ৬৫ হাজারের বেশি সফল প্রতিস্থাপন […]

গুরুতর রোগের চিকিৎসায় নতুন থেরাপি উদ্ভাবন চীনা গবেষকদের

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনা গবেষকরা একটি নতুন ও কার্যকর মাইটোকন্ড্রিয়া ক্যাপসুল ট্রান্সপ্লান্টেশন থেরাপি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে প্রথমবারের মতো সুস্থ মাইটোকন্ড্রিয়া নিরাপদ ও দক্ষভাবে কোষ ও টিস্যুর মধ্যে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। পারকিনসনসহ বিভিন্ন গুরুতর রোগের উপসর্গ কমাতে উল্লেখযোগ্য সম্ভাবনা দেখাচ্ছে এই পদ্ধতি। বুধবার গবেষণাটির বিস্তারিত আন্তর্জাতিক জার্নাল সেল-এ প্রকাশিত হয়েছে।মাইটোকন্ড্রিয়া কোষের ভেতরে […]

হৃদরোগ চিকিৎসায় চৌম্বকীয় তরল ব্যবহার করলেন চীনা বিজ্ঞানীরা

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: হৃদরোগ চিকিৎসায় এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকরা। এতে চৌম্বকীয় তরল (ম্যাগনেটোফ্লুইড) ব্যবহার করে হৃৎপিণ্ডের বাম অলিন্দের একটি অংশ বন্ধ করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিকে তারা একটি তরলভিত্তিক সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন, যা প্রচলিত কঠিন ডিভাইস-নির্ভর প্রযুক্তির চেয়ে এক ধাপ এগিয়ে।গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে। এতে নেতৃত্ব […]

টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য চীনা বিজ্ঞানীদের

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: টাইপ-১ ডায়াবেটিসে চীনা গবেষকরা যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। তারা এন্ডোডার্ম স্টেম সেল থেকে উদ্ভূত আইলেট সদৃশ টিস্যু (ই-আইলেট) ব্যবহার করে ডায়াবেটিস রোগীদের প্যানক্রিয়াটিক ফাংশন পুনঃস্থাপন করেছেন, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জন্য ডায়বেটিসের নতুন চিকিৎসার পথ খুলতে পারে।শাংহাই ভিত্তিক একটি গবেষণা দলের এই উদ্যোগে তিনজন টাইপ-১ ডায়াবেটিস রোগীকে ই-আইলেট থেরাপি […]

প্রাণঘাতী হৃদরোগ দ্রুত শনাক্তে চীনা গবেষকদের সাফল্য

চীনের সিনচিয়াং অঞ্চলের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন একটি নতুন রক্ত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা দ্রুত ও নির্ভুলভাবে দুটি মারাত্মক প্রাণঘাতী হৃদরোগ আলাদা করে শনাক্ত করতে পারে।গবেষণাটি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পিপলস হাসপাতালের অধ্যাপক ইয়াং ইয়িনিংয়ের নেতৃত্বে পরিচালিত হয়। গবেষণার ফল আন্তর্জাতিক সাময়িকী ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ প্রকাশিত […]