ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল চীন, কৌশল ভাগ করতে প্রস্তুত
ফয়সল আবদুল্লাহ
বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও চীন সফলভাবে দেশীয় পর্যায়ে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এখন প্রয়োজনভেদে অন্য দেশ ও অঞ্চলের সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ কৌশল ও প্রযুক্তি ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে দেশটি। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য পরিষদের সাইডলাইন অনুষ্ঠানে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপমন্ত্রী ও জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের প্রধান শেন হোংবিং এ তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় ১০০টিরও বেশি দেশে স্থায়ীভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ২০২৪ সালে বিশ্বে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড ১ কোটি ৪৪ লাখে পৌঁছায় এবং ২০২৫ সালেও সংক্রমণের হার অনেক বেশি ছিল।
শেন জানান, চীনে স্থানীয় ডেঙ্গু প্রাদুর্ভাব সাধারণত বাইরে থেকে আসা সংক্রমণের মাধ্যমে শুরু হয়। ২০২৫ সালে বাইরে থেকে আসা রোগীর সংখ্যা ৮৯ শতাংশ বাড়লেও স্থানীয় সংক্রমণ ৬৫ শতাংশ কমেছে, যা রোগ নিয়ন্ত্রণে ...














