Browsing monthly archive

March 2026

নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

চীন বুধবার নিজস্ব প্রক্তিতে তৈরি অত্যাধুনিক অ্যাটলাস ড্রোন-বহর পরিচালনা ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ কার্যপ্রক্রিয়ার ভিডিওচিত্র উন্মোচন করেছে।স্থল যুদ্ধযান, নিয়ন্ত্রণ যান এবং সহায়ক যান নিয়ে গঠিত ড্রোন-বহরের ব্যবস্থাটি কেবল যুদ্ধক্ষেত্রের প্রয়োগই প্রদর্শন করেনি, বরং গাণিতিক যুক্তিপ্রবাহ ভিত্তিক প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতিও তুলে ধরেছে।ভিডিওতে দেখা যায়, একটি নির্দিষ্ট দূরত্বে দৃশ্যত একই রকম তিনটি লক্ষ্যবস্তু স্থাপন করা হয়। ব্যবস্থাটি […]

চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে

চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় প্রসাধনী তদারকি সম্মেলনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন।সম্মেলনে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ২০২৫ সালে দুটি নতুন প্রসাধনী উপাদান নিবন্ধনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং মোট ১৬৯টি নতুন উপাদান ফাইলিংয়ের মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫০টি দেশীয় এবং ১৯টি […]

বেইজিংয়ে শুরু হলো ২০২৬ চোংংকুয়ানছুন ফোরাম বার্ষিক সম্মেলন

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ‘প্রযুক্তিগত ও শিল্প উদ্ভাবনের সম্পূর্ণ একীভূতকরণ’ থিমে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ২০২৬ চোংকুয়ানছুয়ান ফোরাম বার্ষিক সম্মেলন। বুধবার সকালে পাঁচ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।আয়োজকরা জানিয়েছেন, এ বছরের সম্মেলনে পাঁচটি প্রধান সেকশন রয়েছে, যার মধ্যে ফোরাম সেশন এবং অর্জনের ঘোষণা অন্তর্ভুক্ত, এবং ২৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত ১০০টিরও […]

চীনে জ্বালানি সঞ্চয় খাতে এআই প্লাটফর্ম চালু

জ্বালানি সঞ্চয় খাতে তথ্য বিশ্লেষণের জন্য প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্ম চালু করেছে চীন। সোমবার এ নতুন প্রযুক্তির উদ্বোধন করা হয়েছে।প্ল্যাটফর্মটি এআই’র স্বয়ংক্রিয় শেখার ক্ষমতা এবং বড় তথ্য উপাত্ত বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা। এর মাধ্যমে নতুন জ্বালানি সংরক্ষণ যন্ত্রে থাকা ত্রুটি, ঝুঁকি এবং তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব। যেকোন সমস্যা সমাধানে এটি নিজে থেকেই রক্ষণাবেক্ষণ […]

ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাল্টা শর্ত তেহরানের

২৫ মার্চ, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এবং সম্ভাব্য শান্তি আলোচনার অংশ হিসেবে দেশটিকে ১৫ দফার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতের চতুর্থ সপ্তাহে এসে পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।প্রস্তাবে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ত উঠে এসেছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর […]

তেহরানে টানা বিমান হামলা, তবুও নিত্যপণ্যের ঘাটতি নেই: সিএমজির প্রতিবেদন

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যেও এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় কোনো সংকট দেখা যায়নি। এমন তথ্য উঠে এসেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির প্রতিবেদক লি চিয়াননানের এক প্রতিবেদনে।মঙ্গলবার তেহরানে অবস্থানরত এই প্রতিবেদক জানান, তিনি শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সাইরেন শুনেছেন। স্থানীয় সূত্রের বরাতে তিনি […]

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আরাঘচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার আহ্বান ওয়াং ইর

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।আলোচনায় ওয়াং ই বলেন, সংকটপূর্ণ বিষয়গুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময়ই উত্তম, যা ইরান […]

পরিস্থিতি প্রশমনে ইরান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে চীন

মার্চ ২৩: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, চীন ইরান সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে, যাতে উত্তেজনাময় পরিস্থিতি অবনতি না হওয়া এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর আরো ব্যাপক প্রভাব ফেলতে না পারে। পরিস্থিতি প্রশমনের উদ্দেশ্যে চীন বর্তমানে সংশ্লিষ্ট সব পক্ষের […]

নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরণযন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডর (এলএইচসি)-এ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন একটি ভারী, প্রোটন-সদৃশ কণার সন্ধান পেয়েছেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হ্য চিবো। গবেষণাটি পরিচালিত হয়েছে সার্ন-এ।নতুন কণাটি প্রোটনের মতো হলেও এর ভর প্রায় চারগুণ বেশি। বিজ্ঞানীদের মতে, এটি কোয়ান্টাম মেকানিক্সের জটিল আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত […]

চীনের স্থিতিশীলতা ও সংহতি বৈশ্বিক আস্থার প্রতীক: সিজিটিএন জরিপ

মার্চ ২৩: চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনাবছর অর্থাত্ ২০২৬ সালে অনুষ্ঠিত ‘বোয়াও এশিয়া ফোরাম’ আন্তর্জাতিক মহলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জটিল পরিবর্তন ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন এখন আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্থিতিশীল উন্নয়নের গন্তব্যে পরিণত হয়েছে। আর চীনের এই “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা সেই প্রত্যাশা পূরণের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ও রোডম্যাপ […]

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

বেইজিংয়ে শুরু হয়েছে এক নতুন কৃষি বিপ্লব। শহরের শাংচুয়াং এলাকায় এখন স্মার্ট মেশিন নিজেই করছে চাষাবাদ।এখানে ব্যবহার হচ্ছে চালকবিহীন ট্র্যাক্টর—যা নিখুঁতভাবে জমিতে বীজ বপন করতে পারে।রাডার ও ক্যামেরার মাধ্যমে পরিবেশ বুঝে নিজেই ঠিক করে—কোথায়, কত গভীরে বীজ রোপণ করতে হবে।এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো ‘কালেকটিভ ইন্টেলিজেন্স’ বা সমন্বিত বুদ্ধিমত্তা। এতে একাধিক মেশিন একসঙ্গে সমন্বয় […]

তেলের দাম কমল

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নমনীয় অবস্থানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সোমবার এক দিনেই অপরিশোধিত তেলের দর কমেছে ১০ শতাংশের বেশি। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০ দশমিক ১ ডলার বা ১০ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ১৩ ডলারে।সোমবার সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে […]

চীন উন্নয়ন ফোরাম ২০২৬: গুণগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নীতিনির্ধারকদের প্রতিশ্রুতি

বেইজিংয়ে ২২ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত হলো ‘চীন উন্নয়ন ফোরাম ২০২৬’-এর বার্ষিক সম্মেলন। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চীন: গুণগত উন্নয়ন ও নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি’। সম্মেলনে চীনের অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, সিপিসি কেন্দ্রীয় কমিটির আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয় এবং জাতীয় জ্বালানি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সামষ্টিক অর্থনৈতিক নীতি, টেকসই উন্নয়ন এবং […]

ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

ফয়সল আবদুল্লাহচীনের বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈশ্বিক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওপেনরাউটার।তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত চীনা এআই মডেলগুলোর সাপ্তাহিক টোকেন ব্যবহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ ট্রিলিয়নে। টানা দুই সপ্তাহ এই ধারা অব্যাহত রয়েছে।টোকেন হলো এআই মডেলের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক, যা ব্যবহারের পরিমাণ দিয়ে […]

প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—গণিত মনে রেখো সংখ্যাপ্রতীক ১০টি

গণিত: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্নপ্রশ্ন: খোলাবাক্য কাকে বলে?উত্তর: একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায় না, তাকে খোলাবাক্য বলে।প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে?উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।প্রশ্ন: একটি বর্গের খ–সংখ্যক কোণ আছে, খ-এর মান কত?উত্তর: চার। প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি?উত্তর: ১০টি।প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে?উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে।প্রশ্ন: গুণনীয়ক […]