Browsing category

Agriculture Tips

Agricultural tips, news and updated information

ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উন্নয়নে আরও জোর চীনের

চীন তার দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড এবং ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক শিল্পখাতগুলোর সমন্বিত উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সরকারের তরফে সহায়তা করা হবে।সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, মন্ত্রণালয় এ পর্যন্ত তিনটি ধাপে মোট ১ হাজার ৪৫০টি ব্র্যান্ডকে চায়নিস টাইম অনারড ব্র্যান্ড বা ‘চীনের দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর […]

রংপুরের তারাগঞ্জে কেঁচো সার বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য

রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন রংপুরের তারাগঞ্জের অনেক কৃষক। মাইদুল ইসলামের হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ এখন অনেকের আয়ের পথ খুলে দিয়েছে।

সাতক্ষীরায় চিংড়িঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে ১৫০ বিঘা জমির আমন ধান

সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ কেটে চিংড়িঘেরে নোনাপানি তোলায় স্থানীয় কৃষকদের প্রায় ১৫০ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষি আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তায় জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী

উত্তরপূর্ব চীনের হেইলংচিয়াং ও চিলিন প্রদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সফরকালে কৃষি আধুনিকীকরণ এগিয়ে নেওয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।হেইলংচিয়াং সফরকালে লি ছিয়াং একটি রাষ্ট্রীয় খামার পরিদর্শন করেন। সেখানে তিনি সয়াবিন, ভুট্টা ও […]

চীনের কৃষি ব্যবস্থাপনা ও প্রত্নতত্ত্ব সংরক্ষণে অভিজ্ঞতা নিলেন বাংলাদেশি সাংবাদিকরা

সাকিব সিকান্দার, শায়ানসি (চীন)চীন সরকারের আমন্ত্রণে শায়ানসি প্রদেশে ১০ দিনের সফরে থাকা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সফরের পঞ্চম ও ষষ্ঠ দিনে চীনের আধুনিক কৃষি ব্যবস্থাপনা, স্মার্ট ফলবাগান, ঐতিহাসিক প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের অভিজ্ঞতা নিয়েছেন। পাশাপাশি সুই ও থাং রাজবংশের ইতিহাস ও সংস্কৃতিভিত্তিক মনোমুগ্ধকর লাইভ শো উপভোগ করেছেন তারা।সফরের পঞ্চম দিন ইয়ান’আন থেকে লুওছুয়ানের […]

দেশের ছাগলে নতুন প্রজাতির রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্তের দাবি বাকৃবি গবেষকের

বাকৃবি প্রতিনিধি:মাটি, পানি, উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীদেহে টিকে থাকতে সক্ষম ‘বারখোল্ডেরিয়া সেপাসিয়া কমপ্লেক্স’ (Burkholderia cepacia complex) ব্যাকটেরিয়া বাংলাদেশের ছাগলের মধ্যে প্রথমবারের মতো শনাক্ত করার দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। বিশ্বের বিভিন্ন দেশে ঘোড়া, কুকুর, বিড়াল, পাখি, ভেড়া ও অন্যান্য প্রাণীর মধ্যে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হলেও বাংলাদেশের ছাগলের মধ্যে এর উপস্থিতি আগে বৈজ্ঞানিকভাবে […]

বাম্পার ফলন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় জোর চীনের

চলতি বছর বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দুর্যোগ প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমানোর কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং।শুক্রবার চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ে শরৎকালীন শস্য উৎপাদন ও দুর্যোগ মোকাবিলা নিয়ে অনুষ্ঠিত এক ভিডিও সম্মেলনে তিনি এ আহ্বান জানান। লিউ কুওচোং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর একজন সদস্য।তিনি সম্ভাব্য দুর্যোগের […]

জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করার দাবি

বাংলাদেশে কৃষিকাজে ব্যবহৃত প্যারাকোয়াটসহ বিভিন্ন বিষাক্ত কীটনাশকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষক ও চিকিৎসকেরা অবিলম্বে এসব ক্ষতিকর রাসায়নিক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

আধুনিক প্রযুক্তিতে এগোচ্ছে চীনের কৃষি খাত

শুভ আনোয়ারকৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও যুগান্তকারী বীজ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সীমিত সম্পদ ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি খাদ্য উৎপাদন করছে চীন। গত সোমবার দেশের কৃষিমন্ত্রী চাং চু এ কথা জানান।মন্ত্রী বলেন, জমি, পানি এবং রাসায়নিক উপাদানের ওপর নির্ভরতা কমিয়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এখন কৃষির উৎপাদনশীলতার প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। আধুনিক কৃষির এই […]

সোমালিয়ার সামুদ্রিক মাছ ও সিফুড চীনে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: সোমালিয়ার সামুদ্রিক খাবার এখন থেকে কোনো শুল্ক ছাড়াই চীনে রপ্তানি করা যাবে। এ লক্ষে সোমালিয়া ও চীনের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এই পদক্ষেপের ফলে রপ্তানি বৃদ্ধি পাবে, বিনিয়োগ আকৃষ্ট হবে এবং সামগ্রিকভাবে মৎস্য খাত আরও শক্তিশালী হবে।মোগাদিশুতে সোমালিয়ার মৎস্য ও নীল অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহমেদ হাসান […]

চীনে গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ তুঙ্গে, ৩ কোটি টনের বেশি শস্য ক্রয়

সাকিব সিকান্দারচীনের গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ কার্যক্রম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, এ পর্যন্ত সারাদেশে মোট ৩ কোটি টনের বেশি শস্য সংগ্রহ করা হয়েছে।প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গম সংগ্রহের পরিমাণ প্রায় ১০ কোটি টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা গত বছরের সমপরিমাণ।দেশজুড়ে শস্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে […]

জাতীয় বৃক্ষমেলায় নজর কাড়ছে চীনা ফুল ও ফলের গাছ

আফরিন মিমসবুজে সাজানোর আহ্বান নিয়ে বাংলাদেশের রাজধানীতে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় এবার প্রকৃতিপ্রেমীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে চীনের নান্দনিক ফুল ও ফলের গাছ। কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের খোঁজে দিনভর বৃষ্টির পরেও প্রতিদিন মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমীরা।পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এই আয়োজনে […]

খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষে কীভাবে লাখ টাকা আয় করছেন চাষিরা

নোয়াখালীর সুবর্ণচরে সরকারি খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষ জেলে ও নিম্ন আয়ের পরিবারের জন্য নতুন আয়ের পথ তৈরি করেছে। এ পদ্ধতিতে মাত্র তিন থেকে চার মাসে মাছ বিক্রির উপযোগী হওয়ায় কম খরচে ভালো লাভ মিলছে। ১০টি খাঁচা থেকে বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব। বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ […]

চীনের গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন প্রথমবার ১৫০ মিলিয়ন টনে পৌঁছল

চীনে ২০২৬ সালে আবারও গ্রীষ্মকালীন শস্যের বাম্পার ফলন হয়েছে। দেশটির গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো ১৫০ মিলিয়ন টন অতিক্রম করেছে বলে শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, এ বছর দেশটির গ্রীষ্মকালীন শস্য উৎপাদন দাঁড়িয়েছে ১৫০.৭৫ মিলিয়ন টনে, যা গত বছরের তুলনায় ০.৭ শতাংশ বা ১০ লাখ টন বেশি।এ বছর চীনে […]

ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন

ফয়সল আবদুল্লাহচীনের সিছুয়ান প্রদেশের চিয়াং’আন কাউন্টিতে ইয়াংজি নদীর উজান অংশে ইয়াংজি স্টার্জন মাছকে ঘিরে রচিত হচ্ছে আশাব্যঞ্জক নতুন অধ্যায়। সেখানে এখন বুনো পরিবেশেই এ মাছের প্রজনন ঘটে চলেছে।ইয়াংজি স্টার্জন হলো পৃথিবীর প্রাচীনতম মেরুদণ্ডী প্রাণীগুলোর একটি। ডাইনোসরদের যুগেও এরা ছিল। এখন শুধু ইয়াংজি নদী অববাহিকায় পাওয়া এই মাছ চীনের প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষাপ্রাপ্ত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত।২০২২ […]