শীতকালীন তারকাদের নতুন উচ্চতায় দেখতে চান শেন ইছিন

মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের আরও ভালো ফলের জন্য প্রস্তুতি নিতে বলেছেন দেশটির স্টেট কাউন্সিলর শেন ইছিন। তিনি তাদের বিনয়ী থাকতে এবং নিজেদের দক্ষতা আরও বাড়ানোর পরামর্শ দেন।

শনিবার বেইজিংয়ে মিনাল-কর্তিনা ২০২৬ অলিম্পিক শীতকালীন গেমসে অংশ নেওয়া চীনা দলের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এই আসরে চীন বিদেশে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে তাদের সেরা সাফল্য অর্জন করে। দলটি পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জেতে।

এবারের গেমসে চীন বিদেশে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে তাদের সবচেয়ে বড় দল পাঠায়। ১৫টি খেলায় ৯১টি ইভেন্টে ১২৬ জন ক্রীড়াবিদ অংশ নেন।

শেন ইছিন ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু পদকই জেতেননি, বরং অলিম্পিকের চেতনা ও চীনের ক্রীড়া মনোভাবও বিশ্বকে দেখিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলটি আরও ভালো প্রস্তুতি নিয়ে ‘ফরাসি আল্পস ২০৩০ শীতকালীন অলিম্পিক’-এ আরও বড় সাফল্য অর্জন করবে।

নাহার/আজাদ

তথ্য ও ছবি-সিনহুয়া