Browsing author

abc

সব হারালাম

নবী হোসেন নবীনআলেয়াকে ভালোবেসে আলো হারালামআলোর মিছেলে গিয়ে দীপ নিভালাম।প্রেমের পরশ পেতে প্রেম হারালামজোছনা পানের আশে চাঁদ হারালাম।পথের প্রান্তে এসেও পথ হারালামআশার তরণী বেয়ে নাও ডুবালাম।আশার পিছনে ছুটে আয়ু হারালামআজ নয় কাল হবে বলেই গেলাম।পাওয়ার কথা ভুলে চেয়েই গেলাম।বেশি চেয়ে অবশেষে সব হারালাম।গ্রাম-বাঁশিল,ডাকঘর-কাঠালীউপজেলা-ভালুকা,ময়মনসিংহ

ক্ষুদ্র জীবন

আব্দুস সাত্তার সুমন দিনের আকাশে যখন তাকিয়ে থাকি,দূর ওই নীল আসমানে, বিশাল এই অট্টালিকা দাঁড়িয়ে আছে আপন মনে।রাতের আকাশে তারা গুলো জ্বলজ্বল করে জ্বলে, কে বানালো এই চাঁদ সূর্য? কে বানালো আমাকে?পরিবর্তন হচ্ছে সবই– পরিবর্তন নেই জীবনের, মৃত্যু যখন আসবে আবার যেতে হবে ওই চরণে।ক্ষুদ্র জীবনের কত মায়া, কত আবেগ, কত স্মৃতি, সব মুছে যাবে এক পলকে।যেতে হবে […]

হেমন্তের পাখি

আব্দুস সাত্তার সুমন হেমন্তেরি পাখি ডাকে মিষ্টি ধানের ঘ্রাণে,সোনালী রোদে আলো দেয়জুড়ায় মন প্রাণে।মিষ্টি ধানের স্নিগ্ধ হাওয়া সোনালী আঁশের পাঠ,কাঁচা পাকা সরষে দানা মৌ মৌ করে মাঠ।গ্রীষ্মকালের সুবাস ছড়ায়হেমন্তরি ধান,পাতাগুলো ঝরে পড়ে মন করে আনচান।মিষ্টি মিষ্টি ফুলগুলো নাচে কলতানে,আশ্বিন যেন খুঁজে আনেভালোবাসার টানে।ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ

থিয়ানকংয়ে যত্নে আছে ইঁদুরগুলো, ‘ভর্তি পরীক্ষা’ হয়েছিল যেভাবে

চীনা মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে নিয়ে যাওয়া চারটি ইঁদুর সুস্থ আছে। নভোচারীদের নিবিড় যত্নে তারা ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে কক্ষপথের পরিবেশে। তবে এরইমধ্যে তাদের ফেরার সময়ও ঘনিয়ে এসেছে।ইঁদুরগুলোর একটি ভিডিওচিত্র পাঠানো হয়েছে পৃথিবীতে। তাতে দেখা গেছে, চীনা মহাকাশচারীরা একটি বিশেষ পরিবহন ব্যাগ থেকে ইঁদুরগুলোকে বের করছেন। এরপর তারা ইঁদুরগুলোকে রাখার জন্য কিছু জিনিসপত্র ও […]

তুমি কার প্রেমে বিভোর 

আব্দুস সাত্তার সুমন তুমি কার প্রেমে বিভোর, বলো তো?এই দুনিয়ার রঙিন মরীচিকায়?নাকি সেই আখিরাতের আলোয়, যেখানে প্রেমের মৃত্যু নেই?দুনিয়ার প্রেম যেন হঠাৎ বৃষ্টির মতো, আসে, ছুঁয়ে যায়, মিলিয়ে যায়।তোমার হাসিতে যেমন সূর্যের ঝলক,তেমনি তোমার চোখে লুকানো এক অজানা প্রস্থান যা তুমি ঘিরে আছো, সবই ক্ষণস্থায়ী, সবই চলে যাবে।কিন্তু আখিরাতের প্রেম– যে প্রেমে দেহ নেই, কেবল আছে […]

অস্থির অর্থনীতি ও টানপোড়েনে বাংলাদেশ

আসাদুজ্জামান খান মুকুলবিশ্ব অর্থনীতি এখন অদ্ভুত এক টানাপোড়েনে আছে। কোথাও যুদ্ধ, কোথাও নিষেধাজ্ঞা, আবার কোথাও মূল্যস্ফীতির দাপট। জ্বালানির দাম বাড়ছে,বিভিন্ন প্রতিষ্ঠানের সুদের হার লাফিয়ে উঠছে, ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এসে এই ঢেউ আছড়ে পড়েছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা। তেলের দাম বাড়ায় বেড়েছে  পরিবহন ব্যয়। পণ্য উৎপাদন ও আমদানির […]

চীনা তরুণদের আবিষ্কার: পরিবেশবান্ধব শৌচাগার ও স্কোলিওডিটেক্ট

চীনের তরুণ উদ্ভাবকেরা শুধু প্রযুক্তি নয়—হৃদয় আর মানবিকতার মিশেলে গড়ে তুলছেন আনকোরা এক ভবিষ্যৎ।প্রথমেই আসা যাক চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের তৈরি ‍উদ্ভাবনী এক শৌচাগারের প্রসঙ্গে। যার নাম পিউরেকো। সাশ্রয়ী  এই টয়লেটটি অতিশীতল ও খরাপ্রবণ অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি করা—এমনকি যেখানে ড্রেনেজ ব্যবস্থারও দরকার নেই, সেখানেও ব্যবহার করা যাবে পিউরেকো।এর বড় বৈশিষ্ট্যটি হলো এতে ফ্ল্যাশ […]

এপেক নেতাদের ৩২তম অনানুষ্ঠানিক সভার দ্বিতীয় পর্যায়ের সম্মেলনে প্রেসিডেন্ট সি’র বক্তৃতা

সম্মানীয় প্রেসিডেন্ট লি জাই-মিং,সহকর্মীরা,বর্তমানে, নতুন দফা বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প-বিপ্লব গভীরভাবে বিকশিত হচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অগ্রগামী প্রযুক্তির দ্রুত উন্নতি মানবজাতির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। একই সময়ে, বিশ্ব-অর্থনীতির প্রবৃদ্ধির গতি অপর্যাপ্ত, বৈশ্বিক উন্নয়ন ঘাটতি প্রসারিত হচ্ছে, এবং জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো চ্যালেঞ্জগুলো তীব্রতর হচ্ছে। এপেক অর্থনীতিগুলোর পারস্পরিক […]

একটি চীনা গ্রামের পুনরুজ্জীবনের গল্প

শানতোং প্রদেশের পাহাড়ঘেরা ইইয়ুয়ান জেলার ছোট্ট একটি গ্রাম হৌচিয়াকুয়ানচুয়াং। দুপুরে এ গ্রামের এক ছোট্ট কমিউনিটি ক্যান্টিনে ভিড় জমে বয়স্ক মানুষদের। মেনুতে থাকে মাংস দিয়ে বাঁধাকপি ও সেমাই, আলুভাজা, বাজরার খিচুড়ি আর নরম পাউরুটি। পরিবেশন করেন লাল জ্যাকেট পরা স্বেচ্ছাসেবীরা। জনপ্রতি খরচ মাত্র ১ ইউয়ান। বাংলাদেশি টাকায় ২০ টাকারও কম।চীনের অনেক বয়স্কই এখন একা থাকেন। রান্না, […]

চীনের তাকলামাকানে সবুজের জয়

একসময় যাকে বলা হতো ‘মৃত্যুর সাগর’, চীনের সেই সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সুবিশাল তাকলামাকান মরুভূমি আজ জেগে উঠেছে নতুন প্রাণে। বহু বছরের নিরলস পরিশ্রমের পর, হাজার হাজার কিলোমিটারজুড়ে বালু রোধের এক দীর্ঘ বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছে—যা মরুভূমিকে ঘিরে তৈরি করেছে এক সবুজ প্রাচীর।তারিম অববাহিকার কেন্দ্রে থাকা তাকলামাকান চীনের সবচেয়ে বড় মরুভূমি। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম […]

শিনচিয়াংয়ের ‘চাঁদের ফুল’ ড. আন ইয়োংশিয়া

উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বোরতালা মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারের বায়ারবুলাগ গ্রামে আছেন ডাক্তার আন ইয়োংশিয়া। গত তিন দশক ধরে হাসিমুখে সেবা দিয়ে আসছেন গ্রামের মানুষদের। স্থানীয়রা ভালোবেসে তাকে ডাকে ‘চাঁদের ফুল’।১৯৯৫ সালের গোড়ার দিকে যখন ডা. আন এই গ্রামে আসেন, তখন এলাকাটিতে ছিল একটি জরাজীর্ণ ক্লিনিক আর উইগুর ভাষার মানুষজন, যে ভাষার কিছুই বুঝতেন […]

নিউট্রিনো শনাক্ত করবে চীনের বিস্ময় চুনো নিউট্রিনো ডিটেক্টর

নাম তার চুনো। পুরো নাম চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটরি। সম্প্রতি চালু হওয়া চীনের অতিকায় এ গবেষণাগারটি মূলত একটি ডিটেক্টর। যার কাজ হলো সূক্ষ্মতম কণা নিউট্রিনো শনাক্ত করা। আর বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এ নিউট্রিনো ডিটেক্টরটি পুরোপুরি মেড ইন চায়না।আমরা শক্তিশালী টেলিস্কোপে যে মহাবিশ্ব দেখতে পাই, তা মূলত আসল মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ। এর বাইরেও […]

চীনে ফিরে এলো হারানো প্রস্রবণ

গত কয়েক দশকের ধারাবাহিক পুনরুদ্ধার প্রচেষ্টায় চীনজুড়ে মোট ১০২টি প্রস্রবণে এখন প্রবাহিত হচ্ছে টলটলে পানি। শুধু প্রকৃতি নয়, স্থানীয় সংস্কৃতি, সৃজনশীল শিল্প ও পর্যটন খাতেও লেগেছে নতুন জোয়ার।শানতোং প্রদেশের রাজধানী চিনান শহরকে বলা হয় প্রস্রবণের শহর। এখানে রয়েছে বারোশ’রও বেশি প্রাকৃতিক প্রস্রবণ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত বাওতু স্প্রিং, যা এ শহরের একটি প্রতীকে পরিণত হয়েছে। […]

ত্যাগ, অপেক্ষা ও ভালোবাসার  এক নীরব সংগ্রাম প্রবাস জীবন 

রাহেলা আক্তার বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এর অর্থনীতির মূল উৎস কৃষি, তৈরি পোশাক, বিদেশি রেমিট্যান্স। গ্রামের মানুষ কৃষি কাজ করে, আর শহরের মানুষ বিভিন্ন কল-কারখানায়, ও অফিস আদালতে চাকরি করছে। বাংলাদেশের অর্থনীতির বড় একটা অংশ হচ্ছে রেমিট্যান্স। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থান কম। বর্তমান বিশ্বে বিদেশে কর্মসংস্থানের প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে লাখো […]

Model Test Question for Biology, Class 9-10, English Version.

Here is a Model Test Question for Biology, Class 9-10, English Version.Model Test – BiologyClass: 9-10Section A: Multiple Choice Questions (MCQ)(Answer all questions. Each carries 1 mark.)Section B: Short Questions (SAQ)(Answer any five questions. Each carries 4 marks.)Section C: Creative Questions (CQ)(Answer any two questions. Each carries 10 marks.)Question 13:The figure below shows a cross-section […]