বেইজিং বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে একমত চীন-ইইউ
বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক পরামর্শ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস শেফচোভিচ আলোচনা […]