abc, Author at Mati News - Page 35 of 527
Thursday, September 17

Author: abc

হুয়াংইয়ান দ্বীপ নিয়ে ফিলিপাইনের সম্প্রসারণবাদী পদক্ষেপ ব্যর্থ হবে: চীন

হুয়াংইয়ান দ্বীপ নিয়ে ফিলিপাইনের সম্প্রসারণবাদী পদক্ষেপ ব্যর্থ হবে: চীন

China
দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দ্বীপকে ঘিরে ফিলিপাইনের সাম্প্রতিক পদক্ষেপকে অবৈধ, বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির দাবি, হুয়াংইয়ান দ্বীপের তথাকথিত ‘আঞ্চলিক সমুদ্রের ভিত্তিরেখা’ নির্ধারণ করে ফিলিপাইন চীনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এ ধরনের সম্প্রসারণবাদী পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে। চীনের মতে, ফিলিপাইনের এই পদক্ষেপ দক্ষিণ চীন সাগরে তাদের সম্প্রসারণবাদী এজেন্ডার অংশ এবং এ বছরের তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’কে সামনে রেখে পরিচালিত একটি পরিকল্পিত কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীন পুনর্ব্যক্ত করেছে যে, ওই সালিশি ছিল একটি ‘রাজনৈতিক প্রহসন’ এবং এর তথাকথিত রায়ের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। চীনের ভাষ্য অনুযায়ী, ফিলিপাইন তথাকথিত ‘সামুদ্রিক অঞ্চল আইন’ প্রণয়নের মাধ্যমে অবৈধভাবে হুয়াংইয়ান দ্বীপ এবং চীনের নানশা কুনতাওয়ের অধিকাংশ দ্বীপ, প্রবালপ্রা...
চীনের থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু

চীনের থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু

China
চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে অবস্থিত চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপের (সিজিএন) থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সোমবার ইউনিটটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় নির্মিত দেশের প্রথম ‘হুয়ালং ওয়ান’ প্রযুক্তিনির্ভর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপের নির্মাণকাজ সম্পন্ন হলো। নতুন ইউনিটে চীনের নিজস্ব উদ্ভাবিত তৃতীয় প্রজন্মের ‘হুয়ালং ওয়ান’ রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইউনিটটির মূল যন্ত্রপাতির ৯০ শতাংশের বেশি দেশীয়ভাবে উৎপাদিত এবং এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল কমান্ডার চাং কুওছিয়াং বলেন, প্রথম ধাপের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে বছরে ১৮ বিলিয়নের বেশি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যু...
আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষায় সংশোধিত প্রবিধান জারি করল চীন

আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষায় সংশোধিত প্রবিধান জারি করল চীন

China
ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) লেআউট-ডিজাইনের সুরক্ষা জোরদারে সংশোধিত প্রবিধান জারি করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এ-সংক্রান্ত স্টেট কাউন্সিলের ডিক্রিতে স্বাক্ষর করেছেন। নতুন প্রবিধান আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর লক্ষ্য আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষা ও প্রয়োগ আরও শক্তিশালী করা, নিবন্ধন ও ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করা এবং সংশ্লিষ্ট আইন ও আন্তর্জাতিক চুক্তির সঙ্গে বিধানগুলোকে সামঞ্জস্যপূর্ণ করা। চীনের বিচার মন্ত্রণালয় এবং ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা জানান, ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং বাস্তব চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০১ সালে প্রণীত মূল প্রবিধান হালনাগাদের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এ সংশোধন আনা হয়েছে। সংশোধিত প্রবিধানে আবেদন ও পরীক্ষার প্রক্রিয়া আরও সুস্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবেদন অবশ্যই...
পেইতাইহ্যতে বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিসির জ্যেষ্ঠ নেতা

পেইতাইহ্যতে বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিসির জ্যেষ্ঠ নেতা

China
চীনের উত্তরাঞ্চলের হ্যপেই প্রদেশের সমুদ্র উপকূলীয় অবকাশকেন্দ্র পেইতাইহ্যতে গ্রীষ্মকালীন অবকাশে থাকা বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা ছাই ছি। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের পক্ষ থেকে ছাই ছি দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বিশেষজ্ঞদের শুভেচ্ছা জানান। তিনি সিপিসি কেন্দ্রীয় কমিটি ও চীনের স্টেট কাউন্সিলের পক্ষ থেকেও তাদের অভিনন্দন ও শুভকামনা পৌঁছে দেন। প্রতি বছর গ্রীষ্মকালে বিশিষ্ট বিশেষজ্ঞদের পেইতাইহ্যতে আমন্ত্রণ জানানো সিপিসি কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এ বছর আমন্ত্রিতদের মধ্যে মৌলিক গবেষণা, কৌশলগত প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খাতের মূল প্রযুক্তি, দর্শন এবং সমাজবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা রয়েছেন। সাক্ষাৎকালে ছাই ছি বিশেষজ্ঞদের বিজ্ঞ...
চীনের বিদ্যুতের অর্ধেক আসবে জীবাশ্মবিহীন উৎস থেকে

চীনের বিদ্যুতের অর্ধেক আসবে জীবাশ্মবিহীন উৎস থেকে

China
২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৫০ শতাংশ জীবাশ্মবিহীন জ্বালানি থেকে নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। একই সঙ্গে ২৮০ কোটি কিলোওয়াটের বেশি নতুন জ্বালানি ব্যবহারের সক্ষমতা গড়ে তোলা এবং ১১ কোটিরও বেশি বৈদ্যুতিক যানবাহনে সক্ষম জাতীয় চার্জিং নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন- এনডিআরসি এবং জাতীয় জ্বালানি প্রশাসন যৌথভাবে প্রকাশিত নতুন বিদ্যুৎ ব্যবস্থা নির্মাণবিষয়ক ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনার লক্ষ্য- একটি সবুজ, স্বল্প-কার্বন ও উচ্চ সহনশীল বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ জলবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ৪১ কোটি কিলোওয়াট, পারমাণবিক বিদ্যুৎ ১১ কোটি কিলোওয়াট এবং বায়োমাস, সৌর তাপ, ভূ-তাপীয় ও সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির সম্মিলিত সক্ষমতা সাড়ে ৬ কোটি কিলোওয়াটে উন্নীত...
একাডেমিক সহযোগিতা জোরদারে চীনের চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের এমওইউ

একাডেমিক সহযোগিতা জোরদারে চীনের চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের এমওইউ

China
একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চীনের চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। রোববার ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, সাংস্কৃতিক আদান-প্রদান, যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং অন্যান্য একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জের পরিচালক শেন কুইহুয়া। ইউল্যাবের ...
বেইজিংয়ে শুরু হিউম্যানয়েড রোবটের জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

বেইজিংয়ে শুরু হিউম্যানয়েড রোবটের জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

China
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ২৮তম চায়না রোবট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিটিশন ২০২৬-এর হিউম্যানয়েড রোবট জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় চীনের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ২১৩টি দল অংশ নিয়েছে। তারা প্রায় ৩৫০টি হিউম্যানয়েড রোবট নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে। রোবটগুলোকে নিজে থেকেই বিভিন্ন ধরনের পথে চলাচল, বাধা এড়িয়ে এগিয়ে যাওয়া এবং যন্ত্রাংশ শনাক্ত করে আলাদা করার মতো কাজ করতে হচ্ছে। এসব কাজ তারা নিজেদের সেন্সরের মাধ্যমে চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে সম্পন্ন করছে। পূর্ণাকৃতির, মাঝারি ও ছোট—তিন ধরনের হিউম্যানয়েড রোবট নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা এখন শুধু প্রযুক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্পখাতের জন্য দক্ষ জনবল ও নতুন প্রযুক্তি বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো পূর্ণা...
উচ্চমানের উন্নয়ন ও পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সফল সূচনার জন্য সচেষ্ট থাকতে হবে

উচ্চমানের উন্নয়ন ও পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সফল সূচনার জন্য সচেষ্ট থাকতে হবে

China, Op-ed
২০২৬ সাল চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। এটি চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছরও। ১০৫ বছরে চীনা জনগণের সুখ ও চীনা জাতির মহান পুনরুজ্জীবনের লক্ষ্যকে সামনে রেখে দেশের সব জাতিগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করে একের পর এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে সিপিসি। চীনের উন্নয়ন ধারা এখন নতুন ও গুরুত্বপূর্ণ একটি ধাপে প্রবেশ করেছে। চলতি বছরের শুরু থেকেই সাধারণ সম্পাদক সি চিন পিং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের সময়কার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান কৌশলগত কাজগুলোর ওপর গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি উচ্চমানের উন্নয়নকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পরিকল্পনার সফল সূচনার ভিত্তি গড়ে তুলছেন। বর্তমানে চীনের উন্নয়ন কৌশলগত সুযোগ এবং নানা ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে। অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত উপাদান ক্রমেই বাড়ছে। সমাজতান্ত্রিক আ...
লাইভস্ট্রিমিং আইন লঙ্ঘনের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ

লাইভস্ট্রিমিং আইন লঙ্ঘনের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ

China
অনলাইন গ্রুপ লাইভস্ট্রিমে অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জোরদার করেছে চীনের সাইবারস্পেস প্রশাসন-সিএসি। সোমবার সংস্থাটি জানায়, আইন ও প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে ১ হাজার ৮৪০টির বেশি অ্যাকাউন্টের বিরুদ্ধে। সম্প্রতি চালানো বিশেষ অভিযানে অবৈধ ‘পিকে’ কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ে উৎসাহ দেওয়া, দর্শককে পুরস্কার পাঠাতে প্ররোচিত করা, অশ্লীল ও ক্ষতিকর কনটেন্ট প্রচার এবং অপ্রাপ্তবয়স্কদের অধিকার লঙ্ঘনের মতো বিষয়কে লক্ষ্যবস্তু করা হয়। প্রশাসনের তথ্যমতে, অশালীন পোশাক, ইঙ্গিতপূর্ণ আচরণ ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রচারের দায়ে কয়েকটি অ্যাকাউন্টের লাইভস্ট্রিম সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে পরিচালিত একটি গ্রুপ লাইভস্ট্রিম অ্যাকাউন্ট বন্ধ করে সংশ্লিষ্ট এমসিএন সংস্থাকেও প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অর্থ ও উপহার আদ...
আগামী ৫০ বছরের সহযোগিতার ভিত্তি গড়ছে চীন-বাংলাদেশ: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আগামী ৫০ বছরের সহযোগিতার ভিত্তি গড়ছে চীন-বাংলাদেশ: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

China, Cover Story
আগামী ৫০ বছরের দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে চীন ও বাংলাদেশ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), অবকাঠামো উন্নয়ন, সুশাসন এবং উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদারে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখন নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে এবং ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের মাধ্যমে এই অংশীদারত্ব আরও গভীর হবে। সোমবার ঢাকায় ‘কমপারেটিভ গভর্ন্যান্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চলতি বছরের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদার এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্...
ইন্দোনেশিয়ায় চীনা জাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়

ইন্দোনেশিয়ায় চীনা জাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়

China
চীনের গণমুক্তি ফৌজের-পিএলএ নৌবাহিনীর ৮৩তম টাস্ক ফোর্স চার দিনের শুভেচ্ছা সফরে রোববার ইন্দোনেশিয়ার সুরাবায়ার তানজুং পেরাক বন্দরে পৌঁছেছে। সফরকালে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সদস্যরা একে অপরের যুদ্ধজাহাজ পরিদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশ নেবেন। এ ছাড়া টাস্ক ফোর্সের পক্ষ থেকে যুদ্ধজাহাজে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে এবং বাসিন্দা ও ইন্দোনেশিয়ায় বসবাসরত চীনা সম্প্রদায়ের সদস্যদের জন্য জাহাজগুলো উন্মুক্ত রাখা হবে। টাস্ক ফোর্সের ক্যাডেট কুও পাইসিয়ং বলেন, ‘বিদেশের বন্দরে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছেন যে, একটি যুদ্ধজাহাজ শুধু দেশের ভাসমান ভূখণ্ডই নয়, শান্তি ও বন্ধুত্বের বার্তা বহনকারী একটি সেতুও। এই সফর তার পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি চীনা নৌবাহিনীর উন্মুক্ত ও সহযোগিতামূলক মনোভাবকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে।’ জাহাজ পরিদর্শনে আসা শিক্ষার্থী চেন সিংচুও ব...
চীন-রাশিয়ার প্রথম আন্তঃসীমান্ত রোপওয়ের মূল কাঠামো সম্পন্ন

চীন-রাশিয়ার প্রথম আন্তঃসীমান্ত রোপওয়ের মূল কাঠামো সম্পন্ন

China
চীন ও রাশিয়াকে সংযুক্তকারী প্রথম আন্তঃসীমান্ত যাত্রীবাহী রোপওয়ের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। এতে দু’দেশের যোগাযোগ আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে। এমনটা জানান চীনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীনের হেইলংচিয়াং প্রদেশের হেইহে শহর এবং রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহরকে হেইলংচিয়াং নদীর ওপর দিয়ে যুক্ত করতে ২০১৯ সালের জুলাইয়ে এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। হেইহে মুক্ত বাণিজ্য কর্মকর্তারা জানান, এ বছরের শেষ নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। চালু হলে নদী পারাপারে সময় লাগবে মাত্র ৬ থেকে ৮ মিনিট। ৯৭০ মিটার দীর্ঘ এই রোপওয়েতে দুটি কেবিন থাকবে, যার প্রতিটিতে একসঙ্গে ১১০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১২ মিটার গতিতে চলতে সক্ষম রোপওয়েটির বার্ষিক একমুখী যাত্রী পরিবহন সক্ষমতা ২৬ লাখ। কর্তৃপক্ষের মতে, নতুন এই রোপওয়ে চালু হলে সড়ক সেতু ও ফেরি পরিষেবার পাশাপাশি হে...
নাথু লা গিরিপথে আবারও চীন-ভারত সীমান্ত বাণিজ্য চালু

নাথু লা গিরিপথে আবারও চীন-ভারত সীমান্ত বাণিজ্য চালু

China
চীন-ভারতের সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ নাথু লা গিরিপথে আবারও শুরু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৪৫ মিটার উচ্চতায় অবস্থিত নাথু লা গিরিপথ চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিকাতসে শহরের ইয়াতোং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথটি ২০২০ সালে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে, ২০১৯ সালে এই পথ দিয়ে আমদানি রপ্তানি ৭ কোটি ৩০ লাখ ইউয়ানের বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইয়াতোং কাউন্টি। কাউন্টির প্রধান কং সিচুন বলেন, নাথু লা গিরিপথ পুনরায় চালু হওয়ায় সীমান্তের উভয় পাশের বাসিন্দাদের পারস্পরিক বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল।...
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতায় চীনের তুলা শিল্প সমিতি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতায় চীনের তুলা শিল্প সমিতি

China
যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন (ইউএফএলপিএ)- এন্টিটি লিস্টে তুলা ও বস্ত্রশিল্প ছাড়াও ৪৩টি চীনা প্রতিষ্ঠান রয়েছে। এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীনের তুলা সংশ্লিষ্ট সমিতি-সিসিএ। সংগঠনটির মতে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যের মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন। শনিবার বিবৃতিতে সিসিএ জানায়, যুক্তরাষ্ট্রের কথিত ‘জোরপূর্বক শ্রম’ সংক্রান্ত অভিযোগের কোন বাস্তব বা আইনি ভিত্তি নেই। এ সংগঠনটি বলেছে, চীনের তুলাশিল্প দীর্ঘদিন ধরে বাজারভিত্তিক ও আধুনিক উন্নয়নধারায় পরিচালিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, চীনের প্রধান তুলা উৎপাদনকারী অঞ্চল সিনচিয়াংয়ে বর্তমানে ৯০ শতাংশেরও বেশি তুলা যান্ত্রিকভাবে সংগ্রহ করা হয়। চাষাবাদ, ফসল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বস্ত্র উৎপাদন পর্যন্ত পুরো শিল্পশৃঙ্খলই এখন উচ্চমাত্রার স্বয়ংক্রিয় ও আধুনিক প্রযুক্তিনির্ভর। তুলাচাষি ও শিল্পশ্রমিকদের ...
ঢাকায় বাংলাদেশ-চীন যৌথ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম শুরু, এমওইউ স্বাক্ষর

ঢাকায় বাংলাদেশ-চীন যৌথ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম শুরু, এমওইউ স্বাক্ষর

China, Cover Story
আফরিন মিম বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং নীতি সংলাপকে আরও শক্তিশালী করতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম ‘কম্পারেটিভ গভর্ন্যান্স ফোরাম ২০২৬’। সোমবারবিআইআইএসএস মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইআরপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফুতান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছেন চিমিন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন। তারা বাংলাদেশ-চীন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত...