Browsing author

abc

বিশ্বমঞ্চে চীনা গণিতবিদদের প্রভাব বাড়ছে: সিএমজিকে ফিল্ডস পদকজয়ী ম্যাক্সিম কন্তসেভিচ

ফিল্ডস পদকজয়ী গণিতবিদ ম্যাক্সিম কন্তসেভিচ। তিন বছর আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, চীন থেকে ফিল্ডস পদকজয়ী আসবে। ওয়াং হং ও তেং ইয়ু—দুই চীনা গণিতবিদ এই সম্মান অর্জন করে সত্য করেছেন সেই ভবিষ্যদ্বাণী। এই সাফল্যকে কীভাবে দেখছেন কন্তসেভিচ? গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সংযোগস্থলে দীর্ঘদিন গবেষণা করা এই বিজ্ঞানী মৌলিক বিজ্ঞানের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন? কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত […]

চীনে জাতীয় দিবসের ছুটিতে ৮২ কোটি ৬০ লাখ ভ্রমণ

চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে চীনজুড়ে সাংস্কৃতিক ও পর্যটন বাজার বেশ চাঙ্গা। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, জাতীয় দিবসের ৭ দিনের ছুটিতে চীনে মোট ৮২ কোটি ৬০ লাখবার অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছে। খরচ হয়েছে ৭৩৮.৩৭ বিলিয়ন ইউয়ান। তুলনামূলক মানদণ্ডে (দৈনিক গড়) ২০২৫ সালের একই সময়ের তুলনায় সংখ্যা দুটি যথাক্রমে ৬.৩ শতাংশ ও ৪.৩ শতাংশ […]

চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে প্রস্তুত চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল ভিত্তি। একই সঙ্গে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ (শনিবার) বিকেলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি সামরিক বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, দুই দেশের সামরিক বাহিনীর নিয়মিত সংলাপ […]

আসন্ন ক্যান্টন ফেয়ারে ১২টি নতুন ব্যবস্থা কুয়াংচৌ কাস্টমসে

১৪০তম ক্যান্টন ফেয়ারের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি বিশেষ সুবিধামূলক ব্যবস্থা ঘোষণা করেছে কুয়াংচৌ কাস্টমস। গতকাল (শুক্রবার) ঘোষিত এসব ব্যবস্থার লক্ষ্য হলো মেলায় অংশগ্রহণকারী ব্যক্তি ও পণ্যসামগ্রীর শুল্ক ছাড়পত্র আরও সহজ ও দ্রুত করা।নতুন ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে আমদানি করা প্রদর্শনী পণ্য মেলায় পৌঁছানোর পর পরিদর্শন, কর ফেরত যাচাইপ্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রশমন ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান চীনের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ যেন আরও ভয়াবহ রূপ না নেয়, সে জন্য দ্রুত সংঘাত কমিয়ে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি সুন লেই এই আহ্বান জানান।নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, চলমান সংঘাত বাড়ার কারণে বেসামরিক […]

চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেনে বেড়েছে আমদানি

চলতি বছরের প্রথম আট মাসে বেড়েছে চীন ও ইউরোপের মধ্যে আমদানি। এ সময় চীনের ইউউ পথে ইউরোপ থেকে ট্রেনে ৬৬ হাজারের বেশি টিইইউ সমপরিমাণ কনটেইনারে পণ্য ঢুকেছে দেশটি। এসব পণ্যের মোট মূল্য ১৭০ কোটি মার্কিন ডলার। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।বর্তমানে ইউউ পথে আমদানি পণ্যের পরিমাণ ক্রমেই বাড়ছে। মোট […]

ভবিষ্যৎমুখী স্মার্ট উৎপাদন ব্যবস্থা বিকাশে ১৯ দফা পদক্ষেপ প্রকাশ চীনের

বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প উন্নয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং মেধা ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ১৯টি প্রধান অগ্রাধিকারমূলক নির্দেশিকা প্রকাশ করেছে চীন। সম্প্রতি দেশের ‘ভবিষ্যৎমুখী স্মার্ট উৎপাদন ব্যবস্থা’ ত্বরান্বিত করার লক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ যৌথভাবে এই রূপরেখা প্রকাশ করে।১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে উচ্চপ্রযুক্তি, উচ্চ দক্ষতা ও উচ্চমানের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে […]

চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখ ২০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আজ (শনিবার) সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য। সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চোং জানান, এ সংখ্যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭ শতাংশ।এদিকে, […]

‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম অনুষ্ঠিত হবে বেইজিংয়ে

১৩ থেকে ১৫ অক্টোবর বেইজিংয়ে ‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম আয়োজন করবে চীনের গণসশস্ত্র পুলিশ বাহিনী। এতে ৬২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৩২০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। আজ (শনিবার) বিকেলে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ কথা জানান।এবারের ফোরামের প্রতিপাদ্য—‘সন্ত্রাসবাদ দমনে বাস্তব সহযোগিতা জোরদার এবং যৌথভাবে আমাদের সুন্দর মাতৃভূমি […]

তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদ: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ বা ‘ওভারক্যাপাসিটি’র অজুহাতে যেকোনো ধরনের বাণিজ্য সংরক্ষণবাদের কঠোর বিরোধিতা করেছে চীন। একই সাথে, এই অযুহাত তুলে যেসব দেশ চীনের স্বার্থ ক্ষুণ্ন করার নীতি গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেইজিং।শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য নীতি নিয়ে বেইজিংয়ের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।যুক্তরাষ্ট্রের […]

২০৩০ সালের মধ্যে ৭.৭ লাখ কিমি ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কারের পরিকল্পনা চীনের

নগর অবকাঠামো আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছে চীন। সম্প্রতি আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কার ও আধুনিকায়ন করা হবে।দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে বাস্তবায়নের জন্য নির্ধারিত এই উদ্যোগে ৬টি মূল অগ্রাধিকার খাতকে অন্তর্ভুক্ত […]

অভিযোগ জমা পড়ার আগেই বেইজিংয়ে বাসিন্দাদের সমস্যা মেটাচ্ছেন কমিউনিটি কর্মীরা

স্থানীয় বাসিন্দাদের নানা নাগরিক সমস্যা অসন্তোষে রূপ নেওয়ার আগেই তা সমাধানের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে চীনের বেইজিং শহরের কমিউনিটি কর্মীরা। নাগরিক সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে বেইজিংয়ের ‘১২৩৪৫ পাবলিক সার্ভিস হটলাইন’কে ব্যবহার করে কার্যকর ও আগাম পদক্ষেপ নিচ্ছেন তারা।কমিউনিটি কর্মীরা প্রতিদিন সরাসরি এলাকা পরিদর্শন করেন, বয়োবৃদ্ধ ও নতুন বাসিন্দাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ […]

বেইজিং বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে একমত চীন-ইইউ

বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক পরামর্শ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস শেফচোভিচ আলোচনা […]

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে নারীদের একক ও দ্বৈত শিরোপা চীনের

বাংলাদেশের রাজশাহীতে আয়োজিত ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টে নারীদের একক ও দ্বৈত—দুই বিভাগেই শিরোপা জিতেছে চীন। শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে এই সাফল্য পায় দেশটির খেলোয়াড়রা।মেয়েদের একক ফাইনালে চীনের চিমো সং নিজের দেশের চেনসি তোংকে ৬-০, ৬-০ সেটে হারিয়ে শিরোপা জেতেন। পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোনো সেট জিততে দেননি তিনি।অন্যদিকে, নারীদের দ্বৈত বিভাগেও চ্যাম্পিয়ন […]

সাইবার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ার আহ্বান চীনের

সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।সম্প্রতি চীনভিত্তিক কথিত সাইবার হামলা ও হ্যাকিং কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিঅ্যাওজে) যে বক্তব্য দিয়েছে, তার জবাবে এক প্রশ্নে মাও নিং চীনের […]