এপ্রিল ১: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলকে হুমকি দেওয়ার সীমিত ক্ষমতা থাকলেও, তারা আর ইসরায়েলের অস্তিত্বের জন্য কোনো বড় হুমকি নয়। গতকাল (মঙ্গলবার) রাতে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, “অতীতে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে লড়াই করত, তবে এখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি।” তিনি এই সম্পর্ককে তাঁর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, তথা মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সহযোগিতা বলে আখ্যায়িত করেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবিলার জন্য ইসরায়েল এই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে নতুন একটি জোট গঠন করছে। তবে এ বিষয়ে তিনি এখনই বিস্তারিত কোনো তথ্য দেননি।
সূত্র: সিএমজি