Browsing category

China

চীনের চেচিয়াং প্রদেশে আঘাত হানল চলতি বছরের ১৮তম টাইফুন ‘সওদেল’

প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস নিয়ে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে আঘাত হেনেছে টাইফুন ‘সওদেল’।শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে থাইচৌর ইউহুয়ানের থানমেন সাব-ডিস্ট্রিক্টের উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানে। এ সময় এর কেন্দ্রস্থলের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৩৫ মিটার। এছাড়া এর সর্বনিম্ন কেন্দ্রীয় চাপ ছিল ৯৭৫ হেক্টোপ্যাসকেল।বছরের ১৮তম এই টাইফুনটি আঘাতের পূর্বেই […]

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির উন্নয়নে উভয় দেশ একযোগে কাজ করছে।বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সঙ্গে […]

অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সহযোগিতার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে […]

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান ওয়াং ই’র

চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগে চলমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।বুধবার বেইজিংয়ে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পার্ডুর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওয়াং ই বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যে […]

কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

মিশরীয় জাতীয় টেলিভিশনসহ দেশটির প্রধান প্রচার মাধ্যমগুলোতে বছরের শেষ নাগাদ সম্প্রচারের উদ্দেশ্যে কায়রোতে বুধবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশনের সর্বশেষ প্রযোজনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।এই প্রদর্শনীতে সিএমজি-র প্রায় দশটি প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান স্থান পেয়েছে। যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কূটনৈতিক দূরদর্শিতা, সংস্কৃতি, আধুনিকায়ন এবং চীন-আরব সভ্যতার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। আয়োজকদের মতে, […]

চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য

: বেইজিংয়ে চীন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধিদের ২৫তম বৈঠকে সীমান্ত ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গভীর ও বন্ধুত্বপূর্ণ আলোচনার পর উভয়পক্ষ ৮টি মতৈক্যে পৌঁছেছে। ২৫ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই এবং ভারতের বিশেষ প্রতিনিধি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা […]

হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ

বিশ্বমানের হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার) দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রকাশিত এই ডেটাসেটে রয়েছে প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক প্রতিযোগিতার সময় একাধিক প্রতিষ্ঠানের সংগৃহীত বিপুল পরিমাণ বাস্তব-জগতের কার্যক্রমের তথ্য-উপাত্ত।এতে ২ হাজার ৫০০ ঘণ্টারও বেশি প্রশিক্ষণ ডেটা আছে। ডেটাসেটটি সরাসরি এমবডিড এআই মডেলের প্রশিক্ষণ ও গবেষণায় ব্যবহার […]

চীন-উজবেকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়: ওয়াং ই

চীন সবসময় উজবেকিস্তানের আন্তরিক, নির্ভর এবং বিশ্বাসযোগ্য অংশীদার। দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত নির্দেশনায় চীন-উজবেকিস্তান সম্পর্ক যুগান্তকারী উন্নয়ন অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান সাইদা মিরজিওয়েভার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।ওয়াং ই আশা প্রকাশ করেন যে, চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় উজবেকিস্তান চীনকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। […]

বিশকেক শীর্ষ সম্মেলনে সুদূরপ্রসারী প্রতিধ্বনি: শাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের যাত্রা

২০২৬ সালের ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংযোগ প্রকল্প, বাণিজ্য সুবিধাকরণ, জ্বালানি সহযোগিতা এবং এসসিও উন্নয়ন ব্যাংক গঠনের আলোচনা—এসবই এই সম্মেলনের মূল এজেন্ডা। বাংলাদেশিদের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ শুধু অর্থনীতি বা অবকাঠামোগত কারণে নয়, বরং এর আঞ্চলিক সহযোগিতার দর্শন প্রতিফলিত হয় বাংলাদেশের নিজস্ব উন্নয়ন আকাঙ্ক্ষার মাঝেও।গত জুলাইতে […]

ওয়াং হুনিংয়ের সভাপতিত্ব ও ভাষণে শেষ হলো সিপিপিসিসির ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন

চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-এর ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। অধিবেশনের মূল বিষয় ছিল—‘জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত ও উন্নত করার প্রচেষ্টা জোরদার করা এবং সকল মানুষের অভিন্ন সমৃদ্ধি দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া।’ সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং সমাপনী […]

বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর ও সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে আরও গভীর এবং সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। চীনের কুয়াংচৌয়ের সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ কনফারেন্স’-এ বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান।সম্মেলনে শিক্ষামন্ত্রী যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি […]

কৃষি আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তায় জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী

উত্তরপূর্ব চীনের হেইলংচিয়াং ও চিলিন প্রদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সফরকালে কৃষি আধুনিকীকরণ এগিয়ে নেওয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।হেইলংচিয়াং সফরকালে লি ছিয়াং একটি রাষ্ট্রীয় খামার পরিদর্শন করেন। সেখানে তিনি সয়াবিন, ভুট্টা ও […]

‘চীন বাংলাদেশের মেলবন্ধন আরও শক্তিশালী করবে শিক্ষাগত বিনিময়’

বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ আরও জোরদার করার ক্ষেত্রে এডুকেশন এক্সচেঞ্জ বা শিক্ষাগত বিনিময়কে প্রধান মাধ্যম হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দুই দেশের মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন বাড়াতে হবে, আর এর সবচেয়ে বড় মাধ্যম হতে পারে শিক্ষা বিনিময়।বুধবার স্থানীয় সময় বিকেলে চীনের কুয়াংচৌয়ের সাউথ চায়না […]

পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্ক গঠনে গতি আনছে চীন

তথ্য ও যোগাযোগ খাতের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করতে পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্কের পরিকল্পনা এবং নির্মাণকাজ ত্বরান্বিত করবে চীন। একই সঙ্গে ৬জি প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) উপ-মন্ত্রী সিন কুওবিন।সম্প্রতি বেইজিংয়ে স্টেট কাউন্সিলের তথ্য অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিন কুওবিন।সংবাদ […]

বীমা সুরক্ষা জোরদারে চীনে চিকিৎসা সুরক্ষা আইনের খসড়া

চীনের আইনপ্রণেতারা মঙ্গলবার থেকে একটি চিকিৎসা সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা শুরু করেছেন। এর লক্ষ্য বীমাকৃত ব্যক্তিদের অধিকার ও স্বার্থকে আরও কার্যকরভাবে সুরক্ষিত করা। এ খসড়াটি দেশের শীর্ষ আইনসভা জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চলমান অধিবেশনে তৃতীয় পাঠের অধীনে রয়েছে। অধিবেশনটি শুক্রবার পর্যন্ত চলবে।এ খসড়া অনুযায়ী, চীনে একটি বহুস্তরীয় চিকিৎসা সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এর […]