নিউইয়র্কে তরুণ রাজনীতিবিদ জাহাঙ্গীরকে সংবর্ধনা
বাংলাদেশ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, তরুণ রাজনীতবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর আয়োজনে এক সার্বজনীন সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৫ নভেম্বর (রোববার) সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুরুদ্দিনের সভাপতিত্বে এবং রেজা আবদুল্লাহর সাবলীল পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন […]