গাছটি ডাইনোসর যুগ থেকে আছে
গাছের নাম ওলেমি পাইন (Wollemi pine)। তবে এটি গাছের নাম নয়, একটি প্রজাতি। পাওয়া যাবে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেনস অব সিডনিতে।ওলেমি পাইনের বিশেষত্ব হলো, গাছটি ২০ কোটি বছর আগেও ছিল পৃথিবীতে। অর্থাৎ ওলেমি পাইনের পূর্বপুরুষরা পৃথিবীর বুকে ডাইনোসরদের হেঁটে বেড়াতে দেখেছে। ১৯৯৪ সালের আগপর্যন্ত বিজ্ঞানীরা ওলেমি পাইনকে চিনতেন ফসিল হিসেবে। ওই বছরই গাছটির অস্তিত্ব পাওয়া যায়। […]