শিচিয়ান-২৪ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার উত্তর চীনের শানসি প্রদেশের থাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপন কেন্দ্র থেকে এটি মহাকাশে পাঠানো হয়।
বেইজিং সময় সকাল ৬টা ৫১ মিনিটে লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। উৎক্ষেপণ অভিযানটি সম্পূর্ণ সফল হয়েছে।
এটি লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৬৭৮তম ফ্লাইট মিশন।
সিএমজি