জুলই ১৩: ফিলিপিন্স একতরফাভাবে তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ আদায় করার পর থেকে, দশ বছর গত হয়েছে। এই দশ বছরে, উক্ত অবৈধ ও অযৌক্তিক রায়, চীন-ফিলিপিন্স সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতির যথেষ্ট ক্ষতি করেছে। এর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব সম্পূর্ণরূপে নির্মূল করা জরুরি। আজ (সোমবার) সকালে হংকংয়ে আয়োজিত, দক্ষিণ চীন সাগর নিরাপত্তা গৌলটেবিল সংলাপে, এ মন্তব্য করা হয়।
বৈঠক চলাকালে ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়ের নতুন সমালোচনার ওপর প্রতিবেদন’ প্রকাশিত হয়। বিভিন্ন দেশ ও অঞ্চলের আইন পেশার প্রতিনিধিরা এবং আইন বিশেষজ্ঞগণ এতে অংশগ্রহণ করেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইনি ব্যাখ্যা ও প্রয়োগ, তথ্য উদঘাটন ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, এ রায়ে গুরুতর ক্রটি রয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ থেকে এই রায়ের ক্ষতিকারক বৈশিষ্ট্য জানতে পারেন। একই সময়ে, এটি প্রমাণ করে যে, এই ‘রায়’-এর ভিত্তিতে কোনো দাবি বা পদক্ষেপ গ্রহণ করতে চীনের অস্বীকৃতি হলো, দক্ষিণ চীন সাগরে তার নিজস্ব অধিকার ও দাবি রক্ষা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, এবং আন্তর্জাতিক আইনের শাসন সমুন্নত রাখার একটি ন্যায়সঙ্গত ও বৈধ পদক্ষেপ। সিএমজি