আগামীকাল (বুধবার), বেইজিংয়ের শৌকাং পার্কে শুরু হবে, ২০২৬ সালের ‘চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা’ (সিআইএফটিআইএস); চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
১২ ও ১৩ সেপ্টেম্বর মেলা সকল পরিদর্শকের জন্য উন্মুক্ত করা হবে। গতকাল (সোমবার), মেলার প্রথম প্রদর্শনী পণ্যের চালান, বেইজিং শুল্ক বিভাগের মাধ্যমে শৌকাং পার্কে পৌঁছে যায়। প্রথম চালানে এসেছে জার্মানির চিকিত্সা-সরঞ্জাম।
এবার মেলায় ৯০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ১৮০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সূত্র: সিএমজি