ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার আছে: চীন

ইরানের পারমাণবিক ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনার অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে চীন।

শুক্রবার সংস্থাটিতে নিযুক্ত চীনের উপস্থায়ী উপ-প্রতিনিধি সুন লেই বলেন, ইরানের পারমাণবিক প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে বলপ্রয়োগের হুমকি থেকে বিরত থেকে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সুন লেই আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার আছে এবং দেশটি যেন পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি বজায় রাখে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক সমাধানের পরিবেশ তৈরিতে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

লুৎফর/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি