এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার চেষ্টা করা: বেইজিং

এপেক-এর ‘চীন বর্ষ’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, তিন দিনব্যাপী এপেক শুল্ক আনুষ্ঠানিকতা সাবকমিটির ২০২৬ সালের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভা, গতকাল (শনিবার) চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে অনুষ্ঠিত হয়।

সভায় চীনের শুল্ক প্রশাসনের উপ-পরিচালক চাং পাওফেং তাঁর ভাষণে বলেন, এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার প্রচেষ্টা জোরদার করা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরবরাহ-শৃঙ্খল আরও নিরাপদ, স্থিতিশীল ও কার্যকর হতে পারে।

চাং বলেন, আশা করা যায়, বিভিন্ন পক্ষ এবারের সভার সুযোগ কাজে লাগিয়ে, নিয়মকানুন ও মানদণ্ডের সমন্বয় গভীরতর করা, ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমন্বয় জোরদার করা, লেনদেন খরচ কমানো, শুল্ক ছাড়ের দক্ষতা উন্নত করা, এবং প্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপদ, আরও স্বচ্ছ ও আরও অনুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ প্রদানে সচেষ্ট হবে। সূত্র: সিএমজি বাংলা