খিনমেন সংলগ্ন জলসীমায় চীনের কোস্ট গার্ডের নিয়মিত টহল

তাইওয়ান প্রণালীর খিনমেন সংলগ্ন জলসীমায় আইন অনুযায়ী নিয়মিত টহল পরিচালনা করেছে চীনের ফুচিয়ান প্রদেশের কোস্ট গার্ড। চীনের কোস্ট গার্ডের পূর্ব সাগর শাখার মুখপাত্র চু আনছিং এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের শুরু থেকেই ফুচিয়ান কোস্ট গার্ড সংশ্লিষ্ট জলসীমায় নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করতে বিশেষ টহলদল মোতায়েন করেছে।

চীনা কোস্ট গার্ড জানিয়েছে, তাইওয়ান প্রণালীর উভয় তীরের জেলেদের বৈধ অধিকার, স্বার্থ এবং জীবন ও সম্পত্তির সুরক্ষার পাশাপাশি সিয়ামেন ও খিনমেনের মধ্যবর্তী জলসীমায় নিরাপদ ও শৃঙ্খলিত নৌ চলাচল নিশ্চিতকরণে এটি একটি কার্যকর পদক্ষেপ।

সূত্র: সিএমজি বাংলা