‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ

গণিতের সম্মানজনক পুরস্কার ফিল্ডস মেডেল পেলেন চীনা গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন। গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

প্রতি চার বছর পর পর দেওয়া হয় ফিল্ডস মেডেল। সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক গণিত সম্প্রদায়ের অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত এই পুরস্কারকে ‘গণিতের নোবেল’ বলা হয়।

সূত্র: সিএমজি