চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানালেন কিম জং-উন

জোসেওন রাজবংশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৭৩তম বার্ষিকী উপলক্ষে, গতকাল (রোববার) উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন, পিয়ংগাননাম-দো’র হোয়েচাং-গুনে অবস্থিত, চীনা স্বেচ্ছাসেবী বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কেসিএনএ আজ (সোমবার) খবরটি জানায়।

খবর অনুসারে, কিম জং-উন চীনা শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি, মাও আনইংয়ের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।

সূত্র: সিএমজি