চীনের অনলাইন সাহিত্য পঠন বাজারের আকার ৫০.২১ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে

এপ্রিল ১৩: ১৩ এপ্রিল বেইজিংয়ে চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস কর্তৃক প্রকাশিত ‘২০২৫ চীনের অনলাইন সাহিত্যের উন্নয়ন প্রতিবেদন’ অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ চীনের অনলাইন সাহিত্য পঠন বাজারের আকার দাঁড়িয়েছে ৫০.২১ বিলিয়ন ইউয়ান। যা আগের বছরের তুলনায় ১৬.৬ শতাংশ বেশি। অন্যদিকে, অনলাইন সাহিত্যের আইপি রূপান্তর বা অ্যাডাপটেশন বাজারের আকার দাঁড়িয়েছে ৩৬৭.৬১ বিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের চেয়ে ২৩.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে অনলাইন সাহিত্যের সমৃদ্ধি ও উন্নয়নের ইতিবাচক ধারা বজায় রয়েছে। নীতিগত সহায়তা ও নির্দেশনা, সাহিত্য-শিল্প ও প্রযুক্তির আন্তঃবিভাগীয় সমন্বয় এবং অন্যান্য শক্তির যৌথ প্রণোদনায় অনলাইন সাহিত্য সৃষ্টি, উন্নয়ন, বৈশ্বিক প্রচার ও ভ্যালু চেইন ক্রমশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এটি পাঠকদের জন্য পর্যাপ্ত সংখ্যক, বৈচিত্র্যময় বিষয় ও বিভিন্ন ধরনের পঠন সম্পদ সরবরাহ করছে। পাশাপাশি, এটি বিস্তৃত বিনোদন শিল্পের জন্য বিপুল সংখ্যক আইপি উৎস হিসেবে কাজ করছে। এটি সংস্কৃতি ও পর্যটনের গভীর সমন্বয় এবং এআই প্রযুক্তির ক্ষমতায়নের ক্ষেত্রে উদ্ভাবনী বৈশিষ্ট্য প্রদর্শন করছে, যা ইন্টারনেট যুগে চীনা সংস্কৃতির বিশ্বায়নে ‘নতুন তিনটি খাতের’ ভিত্তিগত শক্তিতে পরিণত হয়েছে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

中国网络文学阅读市场规模达502.1亿元

中国社会科学院4月13日在京发布的《2025中国网络文学发展研究报告》显示,截至2025年底,中国网络文学阅读市场规模达502.1亿元,同比增长16.6%;网络文学IP改编市场规模达3676.1亿元,同比增长23.13%。

报告指出,2025年网络文学继续保持了繁荣发展的良好势头。在政策支持引导、文艺和技术跨界融合等力量共同推动下,网络文学创作开发、全球传播和价值拓展链条日趋完整,持续为广大读者提供数量充足、题材多元、类型多样的阅读资源,为泛文娱产业提供了数量庞大的IP源头,在文旅深度融合、AI技术赋能等方面表现出创新特质,成为网络时代中国文化出海“新三样”的基础性力量。

china