চীনের ইয়েলো নদীর ২০২৬ সালের পানি ও পলি ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন

আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো চীনের ইয়েলো নদীর ২০২৬ সালের পানি ও পলি ব্যবস্থাপনা কার্যক্রম। শুক্রবার দেশটির সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিন মধ্য চীনের হ্যনান প্রদেশের সিয়াওলংতি জলাধার থেকে পানির নিঃসরণ হার কমিয়ে প্রতি সেকেন্ডে ৬০০ ঘনমিটারে নামিয়ে আনার মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

বন্যার ঝুঁকি হ্রাস এবং নদীর নিম্নপ্রবাহে পলি জমা কমানোর লক্ষ্যে গত ২২ জুন থেকে এই ১৯ দিনব্যাপী সমন্বিত কার্যক্রম শুরু হয়েছিল। ইয়েলো রিভার কনজারভেন্সি কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে সিয়াওলংতি জলাধার থেকে সর্বোচ্চ ৪ হাজার ৯৯০ ঘনমিটার প্রতি সেকেন্ড হারে পানি নিঃসরণ করা হয় এবং পলি নির্গমনের হার ছিল প্রতি ঘনমিটারে সর্বোচ্চ ৭৮৭ কেজি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ইয়েলো রিভার কনজারভেন্সি কমিশনের বন্যা ও খরা প্রতিরোধ ব্যুরোর পরিকল্পনা বিভাগের পরিচালক চাং বিংতুও জানান, এই অভিযানের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, জলাধার থেকে পলি নিষ্কাশন এবং বাস্তুসংস্থান রক্ষায় পানি সরবরাহ—এই বহুমুখী লক্ষ্য অর্জিত হয়েছে।

সূত্র: সিএমজি