চীনের ছিংহাইয়ে ৫.৬ মাত্রার ভূমিকম্প

নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছিংহাই প্রদেশের তেলিংহা শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে বেইজিং সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) এ তথ্য জানিয়েছে ।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ৩৭ দশমিক ১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৬ দশমিক ৬২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কম্পনের ফলে এখন পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি।

সিএমজি