চীনের বন ও তৃণভূমির আয়তন ৫৬ শতাংশের বেশি

মার্চ ১২: ২০২৫ সালের মধ্যে চীনে বন ও তৃণভূমির মোট আয়তন দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। এর মধ্যে বনভূমির আয়তন দাঁড়িয়েছে ২০.৯৮৮ বিলিয়ন ঘনমিটারে। আজ (বৃহস্পতিবার) চীনের ৪৮তম বৃক্ষ দিবস উপলক্ষে জাতীয় সবুজায়ন কমিটির কার্যালয় কর্তৃক ২০২৫ সালের চীনের জাতীয় সবুজায়ন অবস্থা বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত বছর বড় পরিসরে ভূমি সবুজায়ন অভিযান গভীরতর করা হয়। এতে ১৬৬টি ‘দ্বৈত’ প্রকল্প; ২৭টি পাহাড়, নদী, বন, মাঠ, হ্রদ, তৃণভূমি ও মরুভূমির সমন্বিত সুরক্ষা ও পুনরুদ্ধার প্রকল্প; ১০টি জাতীয় ভূমি সবুজায়ন প্রদর্শনী প্রকল্প; এবং ৬৮টি ঐতিহাসিকভাবে পরিত্যক্ত খনির জন্য পরিবেশগত পুনরুদ্ধার প্রদর্শনী প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।

পাশাপাশি, বন ও তৃণভূমি শিল্পের মোট উত্পাদনমূল্য প্রায় ১১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। বার্ষিক কাঠ উত্পাদন ১৪০ মিলিয়ন ঘনমিটার, বন থেকে খাদ্য উত্পাদন ২৪০ মিলিয়ন টনের বেশি, এবং চা উত্পাদন ১.১৮ মিলিয়ন টনে পৌঁছেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

সিএমজি বাংলা

china