জ্বালানি সঞ্চয় খাতে তথ্য বিশ্লেষণের জন্য প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্ম চালু করেছে চীন। সোমবার এ নতুন প্রযুক্তির উদ্বোধন করা হয়েছে।
প্ল্যাটফর্মটি এআই’র স্বয়ংক্রিয় শেখার ক্ষমতা এবং বড় তথ্য উপাত্ত বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা। এর মাধ্যমে নতুন জ্বালানি সংরক্ষণ যন্ত্রে থাকা ত্রুটি, ঝুঁকি এবং তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব। যেকোন সমস্যা সমাধানে এটি নিজে থেকেই রক্ষণাবেক্ষণ পরিকল্পনাও তৈরি করতে পারবে।
ইতোমধ্যে প্লাটফর্মটি কুয়াংতোং, ইয়ুননান, হাইনানসহ বিভিন্ন অঞ্চলের আটটি নতুন জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে যুক্ত করা হয়েছে। এসব কেন্দ্রে ২৩ লাখের বেশি তথ্য সংগ্রহ কেন্দ্র রয়েছে।
এক বছর পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এআই প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে যান্ত্রিক ত্রুটির হার কমেছে ৩৪ শতাংশ। একই সঙ্গে নতুন জ্বালানি সরবরাহের পরিমাণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
তথ্য ও ছবি: সিএমজি বাংলা