দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে সরকারের নিরবচ্ছিন্ন সংরক্ষণ প্রচেষ্টার ফলে বুনো এশীয় হাতির সংখ্যা আশাব্যঞ্জকভাবে বেড়েছে। চার দশক আগে যেখানে চীনে এশীয় হাতির সংখ্যা ছিল মাত্র ১৫০টি, তা এখন বেড়ে প্রায় ৪০০-তে পৌঁছেছে। আন্তর্জাতিক হাতি দিবসে চীনের ‘ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ এই তথ্য প্রকাশ করে।
হাতি সংরক্ষণে ইয়ুননানে জাতীয় উদ্যান প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি বনাঞ্চল ও চলাচলের করিডোর সুরক্ষিত করা হচ্ছে। ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন ও স্মার্ট সম্প্রচারব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।
এদিকে, হাতির বিচরণে ফসলের ক্ষতির ঝুঁকিতে থাকা কৃষকদের জন্য বীমাব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। হাতির চলাচলের পথ সুরক্ষায় অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি