মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো দ্রুত বাড়ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষে মোট চার্জিং পয়েন্ট দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ ১০ হাজার। যা গত বছরের তুলনায় প্রায় ৪৭ দশমিক ৮ শতাংশ বেশি।
এর মধ্যে পাবলিক চার্জিং স্টেশন আছে ৪৮ লাখ ৩৪ হাজার। ব্যক্তিগত চার্জিং পয়েন্ট রয়েছে ১ কোটি ৬১ লাখ ৭৬ হাজার।
চীনের জাতীয় চার্জিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্যে আরও দেখা গেছে গাড়ি বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে চার্জিং নেটওয়ার্কও দ্রুত বাড়ছে।
২০২৫ সালে চীনে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ছিল ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার এবং বিক্রি হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার।
২০২৫ সালের অক্টোবরে চীন তিন বছরের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে। এর লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে সারা দেশে ২ কোটি ৮০ লাখ চার্জিং সুবিধা তৈরি করা।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া