জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের বক্তব্য

জুলাই ৩: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬২তম অধিবেশনের প্রযুক্তিগত সহায়তা বিষয়ক দ্বিবার্ষিক সেমিনার গতকাল (বৃহস্পতিবার) সুইজাল্যান্ডের রাজধানী জেনিভায় আয়োজিত হয়।

জাতিসংঘের জেনিভায় কার্যালয় ও সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনা প্রতিনিধি চিয়া কুই ত্য, ৬৫টি দেশের পক্ষে ভাষণ দেন। ভাষণে তিনি বিভিন্ন পক্ষকে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।

ভাষণে চার দফা প্রস্তাবনা পেশ করা হয়: প্রথমত, একটি উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি মেনে চলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নতুন প্রাণ সঞ্চার করা; দ্বিতীয়ত, জনকেন্দ্রিকতাকে ত্বরান্বিত করা। দুর্বল জনগোষ্ঠীকে সামাজিক জীবনে অংশগ্রহণের জন্য ক্ষমতায়ন করতে এবং যৌথভাবে সামাজিক উন্নয়নের সুফল ভাগ করে নিতে হবে; তৃতীয়ত, ন্যায্যতা ও ন্যায়বিচারের জন্য সচেষ্ট থাকা। বিভিন্ন গোষ্ঠী ও দেশকে সমান সুযোগ দিতে হবে; চতুর্থত, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সবার জন্য নিশ্চিত করতে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে আলাপ-আলোচনা করতে হবে। সিএমজি বাংলা