জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সেদেশেই অজনপ্রিয়: বেইজিং

মে ৭: জাপান সরকারের সংবিধান সংশোধনের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে জাপানি নাগরিকরা প্রতিবাদ করছেন। এটি জাপানের সাংবিধানিক সংশোধন ও ‘পুনঃসামরিকীকরণ’ প্রচেষ্টায় জড়িত ডানপন্থী শক্তিগুলোর অজনপ্রিয়তাকেই প্রতিফলিত করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, জাপানি সামরিকবাদের পুনরুত্থান এবং তার ফলস্বরূপ বিশ্বের সম্ভাব্য আরেকটি ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করার জন্য, মিত্রদেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে কায়রো ঘোষণা এবং পটসডাম ঘোষণাসহ একাধিক প্রাতিষ্ঠানিক ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এই ব্যবস্থাগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, জাপানকে সম্পূর্ণরূপে নিরস্ত্র হতে হবে এবং এমন কোনো শিল্প বজায় রাখা থেকে বিরত থাকতে হবে, যা তার পুনঃঅস্ত্রসজ্জাকে সক্ষম করবে। তখন জাপান এই বিধানগুলো মেনে নিয়েছিল। জাতিসংঘের সংবিধান প্রাতিষ্ঠানিক পর্যায়ে জাপানকে সামরিকবাদের পথ অনুসরণ করা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। সামরিকবাদের পুনরুত্থান প্রতিরোধ করা জাপানের দায়িত্ব ও চীনসহ আন্তর্জাতিক সমাজের দৃঢ় সংকল্প।

সিএমজি