ডিজিটাল রূপান্তরে নতুন যাত্রায় সিচাং

‘বিশ্বের ছাদ’ খ্যাত চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জীবনধারা এখন আরও বদলে দিচ্ছে প্রযুক্তি। ডিজিটাল অবকাঠামো থেকে শুরু করে এখানকার প্রধান শিল্পগুলোর স্মার্ট আধুনিকীকরণ ও উদ্ভাবন এখন মিশে যাচ্ছে অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে।

চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকেই এই অঞ্চলের তথ্য ও যোগাযোগ খাত এবং পরিষেবার মান উন্নত করার ওপর অগ্রাধিকার দিয়েছে প্রশাসন।

২০২৫ সালের নভেম্বরের মধ্যে, এখানে স্থাপিত হয়েছে ৭২ হাজার মোবাইল বেস স্টেশন। দুই লাখ ৮০ হাজারেরও বেশি গ্রামীণ পরিবার সংযুক্ত হয়েছে ব্রডব্যান্ডের সাথে। ৯৪ শতাংশেরও বেশি প্রশাসনিক গ্রাম ৫জি নেটওয়ার্কের আওতায় রয়েছে। এতে লাসা পরিণত হয়েছে ‘গিগাবিট সিটি’তে, পরিণত হয়েছে একটি ৫জি-উন্নত পরীক্ষামূলক অঞ্চলেও।

২০২৫ সালের সেপ্টেম্বরে নাকছু পিপলস হসপিটাল সাড়ে চার হাজার মিটারের বেশি উচ্চতায় বিশ্বের প্রথম ৫জি-সক্ষম রোবোটিক ইউরোলজিক্যাল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে। অস্ত্রোপচারটি স্থানীয় চিকিৎসা দলগুলো পরিচালনা করেছে উত্তর-পূর্ব চীনের তালিয়ানের বিশেষজ্ঞদের সহযোগিতায়। ওই বিশেষজ্ঞরা দূর থেকে রোবোটিক আর্ম নিয়ন্ত্রণ করেছিলেন। এতে করে রোগীরা নিজ শহরে থেকেই পাচ্ছেন অত্যাধুনিক চিকিৎসা।

নাগরি প্রিফেকচারে রয়েছে একটি ডিজিটাল এআই স্মার্ট মেডিকেল কনসোর্টিয়াম। এটি বাগা টাউনশিপের স্বাস্থ্যকেন্দ্রকে উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সি’আনের বিশেষজ্ঞদের সঙ্গে ৫জি-এর মাধ্যমে সংযোগের সুযোগ করে দিয়েছে।

সিচাংয়ের স্থানীয় জনগোষ্ঠীর কাছে সুনির্দিষ্টভাবে চিকিৎসা সম্পদ পৌঁছে যাচ্ছে দ্রুত। এতে সম্পদের অসম বণ্টনের প্রতিবন্ধকতাগুলোও দূর হচ্ছে।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষাব্যবস্থায় রূপান্তর ঘটছে। উদাহরণস্বরূপ, বেইজিং-সিচাং ‘দ্বৈত-শিক্ষক শ্রেণিকক্ষ’ কর্মসূচিটি লাসার শিক্ষার্থীদের বেইজিং থেকে সরাসরি পাঠে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে।

স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ছাড়াও ৫জি নেটওয়ার্ক এই অঞ্চলের অন্যান্য খাতেও প্রয়োগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে খনি, বাজার তদারকি এবং শক্তি ব্যবস্থাপনা।

প্রযুক্তিগত উদ্ভাবনের সুফল হিসেবে সিচাংয়ের স্বতন্ত্র শিল্পগুলোর প্রবৃদ্ধিও বেড়েছে। সেই সঙ্গে সবুজ উন্নয়ন ও নতুন ব্যবসায়িক মডেল পাচ্ছে বাড়তি উৎসাহ।

এদিকে সিচাংয়ের পার্বত্য অঞ্চলের বার্লির জন্মস্থান হিসেবে স্বীকৃত সিগাজে শহরে রয়েছে বিশ্বের প্রথম বার্লি প্রক্রিয়াজাতকরণ উৎপাদন লাইন। বার্লি উৎপাদন প্রক্রিয়া ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যা থেকে পরিশোধিত বার্লির আটা এবং বেকিং পাউডার উৎপাদিত হয়। বার্ষিক ১৩ হাজার টন পরিশোধিত আটা এবং ২৬ হাজার টন প্রিমিক্স উৎপাদনের সক্ষমতাসহ কেন্দ্রটি বছরে ৩০ কোটি ইউয়ানের বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে।

সিচাংয়ের ডিজিটাল প্লাটফর্মগুলো এই অঞ্চলে স্থানীয় পশুপালন ব্যবস্থাপনা এবং ঐতিহ্যবাহী ওষুধ উৎপাদনকেও উন্নত করছে।

লাসায় প্রশাসনিক ব্যবস্থাগুলোয় যুক্ত হয়েছে এআই। এতে অনুমোদন প্রক্রিয়ায় মুখমণ্ডল শনাক্তকরণের মাধ্যমে রিয়েল-টাইমে নথি যাচাই করা যাচ্ছে। নাগরিকরা অনলাইনে আবেদন জমা দিতে পারেন এবং এ প্রক্রিয়ায় মানুষের হস্তক্ষেপ হয় ন্যূনতম।

কার্যক্রম শুরুর পর থেকে ‘এআই+পাবলিক সার্ভিসেস’ মডেলটি ৭ হাজার ৩৪২টিরও বেশি ব্যবসাকে পরিষেবা দিয়েছে, যা প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, অনুমোদনের সময় ও খরচও কমিয়েছে।

সিএমজি

china