তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে মূল ভূখণ্ডের নতুন নীতিমালাকে স্বাগত কেএমটির

তাইওয়ান প্রণালির দু’পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে মূল ভূখণ্ডের সদ্য ঘোষিত নীতি ও পদক্ষেপের প্যাকেজকে স্বাগত জানিয়েছে চীনা কুওমিনতাং (কেএমটি) পার্টি। দলটি বলেছে, এ পদক্ষেপ উভয়পক্ষের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটি উচ্চ-পর্যায়ের ঐকমত্যকে প্রতিফলিত করে।

রোববার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিস আন্তঃপ্রণালি সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এগিয়ে নেওয়া এবং প্রণালির উভয় পারের স্বদেশীদের মধ্যে আত্মীয়তা ও কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে ১০টি নীতি ও পদক্ষেপের একটি প্যাকেজ উন্মোচন করে।

এই ঘোষণাটি এমন সময়ে এসেছে, যখন চীনা কুওমিনতাং (কেএমটি) দলের চেয়ারওম্যান চেং লি-উনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত মূল ভূখণ্ড সফর শেষ করেছে। সফরের উদ্দেশ্য ছিল তাইওয়ান প্রণালি জুড়ে শান্তির প্রসার ঘটানো এবং জনগণের কল্যাণ বৃদ্ধি করা।

গত ১০ এপ্রিল চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- সি চিন পিং, কুওমিনতাং চেয়ারওম্যান চেং লি-উনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জনগণের কল্যাণ বৃদ্ধিসহ বিশেষভাবে চারটি বিষয়ের উল্লেখ করেন। কেএমটির মতে, এটি প্রমাণ করে যে প্রণালির দু’পারের সম্পর্কের ক্ষেত্রে তারা একটি উচ্চ পর্যায়ের ঐকমত্যে পৌঁছেছেন এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিসের পক্ষ থেকে ঘোষিত পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়িত হয়েছে।

কেএমটি দলের ভাইস চেয়ারপার্সন চাং চুং-খুং বলেন, “এটি প্রমাণ করে যে, প্রণালির দু’পারের সম্পর্কের ক্ষেত্রে তারা এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের ঐকমত্যে পৌঁছেছেন এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিসের পক্ষ থেকে ঘোষিত বক্তব্যে এটি বাস্তবায়িত হয়েছে। চীনা কুওমিনতাং দল এটিকে স্বাগত জানায় এবং আশা করে যে, তাইওয়ানের সকল দল কোনো বাধার সম্মুখীন না হয়ে যৌথভাবে এটিকে এগিয়ে নিয়ে যাবে, যাতে তাইওয়ানের জনগণ উপকৃত হয়।”

সূত্র: সিএমজি

china