দর্শন ও সমাজবিজ্ঞানে স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ার তাগিদ সি চিন পিংয়ের

ফয়সল আবদুল্লাহ: দর্শন ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুততর করার ওপর জোর দিয়েছেন চীনের সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান প্রেসিডেন্ট সি চিন পিং।

সম্প্রতি দর্শন ও সমাজবিজ্ঞানের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়া সংক্রান্ত এক নির্দেশনায় তিনি এসব কথা বলেন।

সি উল্লেখ করেন, ২০১২ সালে সিসিপির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের দর্শন ও সমাজবিজ্ঞান গবেষকরা ধারাবাহিকভাবে জ্ঞানগত, তাত্ত্বিক এবং পদ্ধতিগত উদ্ভাবনে অগ্রগতি অর্জন করেছে।

তিনি দলের নতুন তাত্ত্বিক ধারণার পদ্ধতিগত ও একাডেমিক গবেষণা আরও গভীর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সি চিন পিং বলেন, দর্শন ও সমাজবিজ্ঞানে একটি স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ে তুলতে হবে, যাতে চীন থেকে শুরু করে বিশ্ব, জনগণ এবং সময়ের উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর যথাযথ জবাব পাওয়া যায়।

সিএমজি

china