নয়াদিল্লিতে চীনা বিশেষ দূত ও ভারতীয় পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ: আঞ্চলিক শান্তি ও ব্রিকস নিয়ে আলোচনা

এপ্রিল ২৫: মধ্যপ্রাচ্য বিষয়ক চীনা বিশেষ দূত চাই চুন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব আন্না রাজম মালহোত্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ব্রিকস প্রক্রিয়ায় সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত স্যু ফেইহোং-ও এই বৈঠকে অংশ নেন।

সাক্ষাৎকালে চাই চুন বলেন, চীন ও ভারত উভয়ই বৃহৎ উন্নয়নশীল দেশ। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে উভয় পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে আসছে। চীন ব্রিকসের আবর্তক সভাপতি দেশ হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে মূল্যায়ন করে। চীন আশা করে, এবারের ব্রিকস মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনা সম্মেলন একটি শক্তিশালী বার্তা দেবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, ভারত ব্রিকস প্রক্রিয়ায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে মূল্যায়ন করে এবং সংশ্লিষ্ট কার্যকলাপ আয়োজনে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। নয়াদিল্লি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে বেইজিং এবং ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক।

বৈঠকে উভয় পক্ষ ইরান ইস্যু, ফিলিস্তিন সংকটসহ প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করে।

সূত্র: সিএমজি বাংলা

中国政府中东问题特使翟隽会见印度外交部秘书马尔霍特拉

2026年4月23日,中国政府中东问题特使翟隽在新德里会见印度外交部秘书马尔霍特拉,双方就加强金砖国家机制下合作交换意见。中国驻印度大使徐飞洪参加会见。

翟隽表示,中国和印度同为发展中大国,双方一直就重大国际和地区问题保持沟通。中方重视印方作为金砖轮值主席国发挥的重要作用,希望本次金砖国家中东事务磋商就地区局势发出强有力声音,为实现地区和平稳定发挥建设性作用。

马尔霍特拉表示,印方重视中国在金砖国家机制中发挥的重要作用,感谢中方支持印方办好金砖国家机制有关活动。愿同包括中方在内的金砖国家一道努力,推动地区紧张局势早日降温。

双方还就伊朗战争、巴勒斯坦问题等交换了看法。