২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্যভোগ বাড়াতে ২০টি পদক্ষেপ ঘোষণা করেছে চীন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি সরকারি বিভাগ এ সংক্রান্ত বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করে।
নির্দেশিকায় গাড়ি কেনাবেচা ও ব্যবহারে অযৌক্তিক বিধিনিষেধ দূর করা, পুরনো গাড়ির বাজার ব্যবস্থাপনা মানসম্মত করা, ব্যবহৃত গৃহস্থালি পণ্য পুনর্ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া দৈনন্দিন পণ্যভোগ বাড়াতে খাদ্য, পানীয়, বস্ত্র ও পোশাকের সরবরাহ উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদন ও বাজারের মধ্যে সংযোগ জোরদার এবং সাংস্কৃতিক ও ক্রীড়া পণ্যের সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে।
গুরুত্ব দেয়া হয়েছে বয়স্ক ও শিশুদের জন্য উপযোগী পণ্য তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর আধুনিকায়নের ওপরও।
এ ছাড়া সবুজ, স্মার্ট ও স্বাস্থ্যভিত্তিক পণ্যভোগের বাজার সম্প্রসারণ, নতুন জ্বালানি যান ও সাশ্রয়ী গৃহস্থালি যন্ত্রের ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ভোগের ক্ষেত্র তৈরির উদ্যোগ নেয়া হবে।
সূত্র: সিএমজি