প্যারিসে বাণিজ্য ইস্যুতে আলোচনায় বসছে চীন-যুক্তরাষ্ট্র

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বাণিজ্য ইস্যুতে আগামী ১৪-১৭ মার্চ প্যারিসে বৈঠকে বসছে চীন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য ইস্যুতে ৬ষ্ঠ দফার এ বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। সেখানে অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বুসানে হওয়া বৈঠক এবং তাদের ফোনালাপ থেকে যে সমঝোতা হয়েছে, তা সামনে রেখেই এই আলোচনা হবে।

লুৎফর/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন

In response to a media query about the sixth round of China-US economic and trade consultations, a spokesperson for the ministry said in a statement that, as agreed by both sides, Chinese Vice Premier He Lifeng, also a member of the Political Bureau of the Communist Party of China Central Committee, will lead the Chinese delegation for the talks.

china