ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: পৃথিবী ছাড়িয়ে কক্ষপথেও পৌঁছে গেছে চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের বর্ণিল ছটা। এবারের ‘অশ্ব বছর’ বরণ করে নিতে লালে লালে সেজেছে চীন মহাকাশ স্টেশনের অন্দরমহল।
কক্ষপথে থাকা শেনচৌ-২১ মিশনের নভোচারীরা তাদের দৈনন্দিন বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্টেশনের প্রশস্ত কেবিনে চালাচ্ছেন নানা পরীক্ষা। এগিয়ে চলছে তথ্য সংগ্রহের কাজ।
ব্যস্ততার মাঝেই স্টেশনের সাজসজ্জা ও উৎসবের প্রস্তুতি নভোচারীদের মহাকাশ-বাড়ি পেয়েছে প্রাণোচ্ছ্বল রূপ। কর্মজীবনে এসেছে নতুন তৃপ্তি। চীনের উৎসব আক্ষরিক অর্থেই যেন জয় করেছে মহাকাশ।
সূত্র: সিএমজি