বেইজিংয়ে শুরু হলো ২০২৬ চোংংকুয়ানছুন ফোরাম বার্ষিক সম্মেলন

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ‘প্রযুক্তিগত ও শিল্প উদ্ভাবনের সম্পূর্ণ একীভূতকরণ’ থিমে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ২০২৬ চোংকুয়ানছুয়ান ফোরাম বার্ষিক সম্মেলন। বুধবার সকালে পাঁচ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, এ বছরের সম্মেলনে পাঁচটি প্রধান সেকশন রয়েছে, যার মধ্যে ফোরাম সেশন এবং অর্জনের ঘোষণা অন্তর্ভুক্ত, এবং ২৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত ১০০টিরও বেশি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলের সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।

প্রযুক্তি লেনদেনের ক্ষেত্রে ২০টির বেশি ম্যাচমেকিং ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং ৫০০-এর বেশি দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রকল্প রোডশো ও প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবে।

তথ্য ও ছবি: সিএমজি

china