এপ্রিল ১৬: আজ (বৃহস্পতিবার) সকালে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট তো লাম বেইজিং থেকে দ্রুতগামী ট্রেনে করে কুয়াংসি সফরে গেছেন।
গত ১৪ এপ্রিল ‘ফুশিং’ নামের দ্রুতগামী ট্রেনে চড়ে সিয়োংআন পরিদর্শনের পর, কুয়াংসি সফরেও তিনি দ্রুতগামী ট্রেন বেছে নিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায়, চীনের দ্রুতগামী ট্রেনের নির্মাণ ও উন্নয়ন তাঁকে বেশ আকৃষ্ট করেছে।
বেইজিং থেকে কুয়াংসি যাওয়ার পথে ট্রেনটি চীনের হপেই, হনান, হুপেই এবং হুনানসহ বেশ কয়েকটি প্রদেশ অতিক্রম করে। ২৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই যাত্রায় সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। এই ট্রেন যাত্রার মধ্য দিয়ে চীনা বৈশিষ্ট্যমণ্ডিত আধুনিকায়নের সাফল্য গভীরভাবে উপলব্ধি করা যায়।
কুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চল হলো চীনের একমাত্র এলাকা, যা স্থল ও নৌপথে ভিয়েতনামের সঙ্গে যুক্ত। এটি চীন ও ভিয়েতনামের মধ্যকার সহযোগিতা ও আদান-প্রদান এবং চীন ও আসিয়ান দেশগুলোর উন্মুক্ত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সূত্র: সিএমজি