এপ্রিল ২৩: গতকাল বুধবার ‘গ্লোবাল শেয়ার্ড ডেভেলপমেন্ট অ্যাকশন ফোরাম’-এর তৃতীয় উচ্চ স্তরের সম্মেলন বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে ‘অভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি কার্যক্রমের ফলাফল তালিকা’ প্রকাশিত হয়েছে। তালিকাটি ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’-এর ৮টি প্রধান ক্ষেত্র কেন্দ্র করে ৫০টি বাস্তব ঐকমত্য তালিকাভুক্ত করা হয়।
১. দারিদ্র্য বিমোচন
(১) “বিশ্ব নারী সক্ষমতা কেন্দ্র” গঠন, নারী ক্ষমতায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, বৈশ্বিক নারীদের জন্য সহযোগিতা ও বিনিময় প্ল্যাটফর্ম তৈরি, জনজীবন ও উন্নয়ন সংশ্লিষ্ট নারী সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন।
(২) উন্নয়নশীল দেশগুলোর শিক্ষা খাতের উন্নয়নে সহায়তা, স্কুল স্থাপন, শিক্ষা সরঞ্জাম ও উপকরণ প্রদান, স্কুল ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধি।
(৩) “হৃদয় সংযোগ”, “আফ্রিকার মা নতুন খামার”-এর মতো জনকল্যাণমুখী ব্র্যান্ড প্রকল্প অব্যাহত রাখা।
(৪) উন্নয়নশীল দেশগুলোর সামাজিক গৃহনির্মাণ, অস্থায়ী বাসগৃহ স্থাপনের মতো জনকল্যাণ প্রকল্পে সহায়তা।
(৫) উন্নয়নশীল দেশগুলোর পৌরসভার পানি সরবরাহ, গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন।
(৬) লাওস, কম্বোডিয়া, ইথিওপিয়ায় দারিদ্র্য বিমোচন মডেল সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন।
(৭) আগামী দুই বছরে, আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে যৌথভাবে আসিয়ান দেশগুলোতে কর্মসংস্থান খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা প্রকল্প অব্যাহত রাখা।
(৮) আন্তর্জাতিক বাঁশ ও বেত সংস্থার সাথে মাদাগাস্কারের বাঁশ শিল্প উন্নয়ন ও সবুজ দারিদ্র্য বিমোচন প্রকল্প বাস্তবায়ন।
২. খাদ্য নিরাপত্তা
(৯) দুর্যোগ ও সংঘাতের শিকার উন্নয়নশীল দেশগুলোকে জরুরি খাদ্য সহায়তা প্রদান।
(১০) এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য কৃষি মডেল প্রকল্প স্থাপন, হাইব্রিড ধান, ছত্রাক ঘাস, কালো ভুট্টা, কফি, মরিচের মতো ফসলের চাষ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যান্ত্রিকীকরণ প্রযুক্তি পরীক্ষামূলক ও সম্প্রসারণ, কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ, খাদ্য নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা।
(১১) কৃষি টেকসই উন্নয়নে গ্রামীণ জনশক্তি সক্ষমকরণ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি উদ্ভাবন কেন্দ্র স্থাপন, মধ্য এশিয়ার গ্রামীণ জনশক্তি প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন।
(১২) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাথে টেকসই মৎস্যসম্পদ উন্নয়ন এবং কৃষি ও খাদ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়ন।
(১৩) ষষ্ঠ চীন-আফ্রিকা ধান শিল্প চেইন সেমিনার আয়োজন।
(১৪) ২০২৬ সালে খাদ্য অপচয় হ্রাস বিষয়ক আন্তর্জাতিক সেমিনার আয়োজন।
(১৫) ২০২৬ সালে বিশ্ব কৃষি উদ্ভাবন সম্মেলন আয়োজন।
৩. মহামারি মোকাবিলা ও টিকা
(১৬) উন্নয়নশীল দেশগুলোর জনস্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, হাসপাতাল সংস্কার ও আপগ্রেড, বার্ন ও হাড়ের চিকিৎসার মতো বিশেষায়িত বিভাগ স্থাপন, চীনা মেডিকেল টিম প্রেরণ, হাসপাতালের সেবা সক্ষমতা বৃদ্ধি।
(১৭) লাওস, মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত পার হওয়া সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সমন্বয় ব্যবস্থা স্থাপন, যৌথ প্রশিক্ষণ, মহড়া, মনিটরিং ও বিনিময় কার্যক্রম পরিচালনা, সংক্রামক রোগের আঞ্চলিক সীমান্ত পারাপার কার্যকরভাবে মোকাবিলা।
(১৮) অসাধারণ মেডিকেল প্রতিভা, চক্ষুবিদ্যা, জরুরি উদ্ধারসহ চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন, সংশ্লিষ্ট দেশগুলোর মেডিকেল প্রতিভা গঠন জোরদার।
(১৯) উদ্দেশ্যমূলকভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য টিকা, ম্যালেরিয়া ও এইডস বিরোধী ওষুধ, মোবাইল সার্জারি গাড়ির মতো চিকিৎসা সামগ্রী সরবরাহ।
(২০) বিশেষ রোগ নিরাময় কার্যক্রম পরিচালনা, “আলোক অভিযান”, “হৃদয় অভিযান”, “মাদার স্মাইল”, “জুঁই লবঙ্গ”, “দূতের যাত্রা”, “নতুন যুগের শেননং ভেষজ চেষ্টা” প্রকল্প বাস্তবায়ন।
(২১) ২০২৬ সালে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার আয়োজন।
৪. উন্নয়ন অর্থায়ন
(২২) বৈশ্বিক উন্নয়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিলের আওতায়, চীন ও অন্যান্য উন্নয়নশীল দেশের বেসরকারি সংস্থাগুলোর তুলনামূলক সুবিধা কাজে লাগিয়ে, বহুমুখী সম্পদ সচল করে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগসহ চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন।
(২৩) বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বিশেষ তহবিল সদ্ব্যবহার করে, বড় আকারের প্রতীকী প্রকল্প ও “ছোট ও সুন্দর” জনকল্যাণ প্রকল্প সমন্বিতভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন, টেলিযোগাযোগ, পৌরসভার বর্জ্য পানি শোধনাগার, শিক্ষা অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন।
(২৪) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সাথে সমঝোতাস্মারকের সম্পূরক চুক্তি স্বাক্ষর, ২ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বিশেষ তহবিল বাস্তবায়ন অব্যাহত রাখা।
(২৫) উন্নয়নশীল দেশগুলোর জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অর্থ, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ উন্নয়ন অর্থায়ন ক্ষেত্রে প্রশিক্ষণ সেমিনার প্রকল্প বাস্তবায়ন, ১ হাজরটি প্রশিক্ষণ আসন সরবরাহ।
(২৬) জাতিসংঘের শিশু তহবিল, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থার সাথে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর।
(২৭) ঋণ সুবিধাসহ বিভিন্ন অর্থায়ন পদ্ধতির মাধ্যমে চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প সমর্থন।
৫. জলবায়ু পরিবর্তন ও সবুজ উন্নয়ন
(২৮) নীল/সমুদ্র অর্থনীতি সহযোগিতা পরিচালনা, সামুদ্রিক বাস্তুতন্ত্র ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ব পালন, “পরিবেশবান্ধব পানি শোধন”, উপকূল রক্ষা, ম্যানগ্রোভ রোপণ কর্মসূচির মতো পরিবেশ সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন।
(২৯) জাতিসংঘের সর্বজনীন প্রাথমিক সতর্কীকরণ উদ্যোগ বাস্তবায়নে সহায়তা, নতুন প্রজন্মের “মাৎসু” প্রাথমিক সতর্কীকরণ ক্লাউড পাবলিক ভার্সন প্রকাশ, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, জর্ডানের জন্য “মাৎসু” শহর বিবিধ-দুর্যোগ প্রাথমিক সতর্কীকরণ ইন্টেলিজেন্ট সিস্টেম ও প্রাথমিক সতর্কীকরণ কাস্টমাইজড ভার্সন নির্মাণ ও সরবরাহ।
(৩০) উন্নয়নশীল দেশগুলোর সাথে পরিচ্ছন্ন চুল্লি, বৈদ্যুতিক বাস, সৌর রাস্তার বাতির মতো সবুজ উন্নয়ন ক্ষেত্রে বাস্তবসম্মত প্রকল্প সহযোগিতা পরিচালনা।
(৩১) মরুকরণ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন, সবুজ পরিবহন, প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণসহ মানবসম্পদ উন্নয়ন সহযোগিতা পরিচালনা, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন ও সবুজ উন্নয়ন ক্ষেত্রে প্রতিভা সঞ্চয় গঠনে সহায়তা।
(৩২) বেইজিং-ব্যাংকক, বেইজিং-হ্যানয় বায়ুমান ব্যবস্থাপনা সহযোগিতা সমঝোতাস্মারক স্বাক্ষর।
(৩৩) ২০২৬ সালে চীন-দ্বীপ দেশসমূহ সামুদ্রিক সহযোগিতা ফোরাম আয়োজন।
৬. শিল্পায়ন
(৩৪) লেসোথোতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, সংশ্লিষ্ট দেশের শিল্পায়ন প্রক্রিয়া সক্ষমকরণ।
(৩৫) উন্নয়নশীল দেশগুলোর ব্রিজ, স্থলবন্দর অবকাঠামো নির্মাণে সহায়তা, শিল্পায়নের স্থিতিস্থাপকতা বৃদ্ধি।
(৩৬) “লুবান ওয়ার্কশপ” ব্র্যান্ড শক্তিশালী করা, সংশ্লিষ্ট দেশের লুবান ওয়ার্কশপ আপগ্রেডে সহায়তা, ইঞ্জিনিয়ারিং কলেজ যৌথভাবে স্থাপন।
(৩৭) আফ্রিকার শিল্পায়ন, কৃষি আধুনিকীকরণ, প্রতিভা প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে মনোনিবেশ, চীন-আফ্রিকা (ইথিওপিয়া)-জাতিসংঘ (শিল্প উন্নয়ন সংস্থা) সহযোগিতা মডেল কেন্দ্রের সুষ্ঠু পরিচালনা অব্যাহত রাখা, কৃষি শিল্প উদ্যান নির্মাণ, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মতো প্রকল্প বাস্তবায়নে সহায়তা।
(৩৮) উন্নয়নশীল দেশগুলোর জন্য উৎপাদন শিল্প, নির্মাণ খাত, খনিজ সম্পদ, জ্বালানি ও বিদ্যুৎ, প্রমিতকরণসহ শিল্প খাতে প্রশিক্ষণ সেমিনার প্রকল্প বাস্তবায়ন, ৪ হাজারটি প্রশিক্ষণ আসন সরবরাহ।
(৩৯) চীন-আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আফ্রিকান ইউনিয়ন-আফ্রিকান পরমাণু শক্তি কমিশনের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহার চতুর্পক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর।
৭. ডিজিটাল অর্থনীতি
(৪০) “ডিজিটাল সাউথ” ব্র্যান্ড সৃষ্টি, উন্নয়নশীল দেশগুলোর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, সীমান্ত পেরিয়ে ই-কমার্স সহযোগিতা পরিচালনা, “ছিং চিয়াও অ্যাকশন” প্রযুক্তি ক্লাসরুম, তথ্য প্রযুক্তি ক্লাসরুম আপগ্রেড, “ডিজি স্কুল”, “ডিজি ট্রাক” এর মতো ডিজিটাল সাউথ প্রকল্প বাস্তবায়ন, উত্তর-দক্ষিণ ডিজিটাল বিভাজন হ্রাসে সহায়তা।
(৪১) উন্নয়নশীল দেশগুলোর সাথে ডিজিটাল প্রযুক্তি সহযোগিতা কেন্দ্র, আন্তর্জাতিক প্রযুক্তি স্থানান্তর বিদেশি উপকেন্দ্র যৌথভাবে স্থাপন।
(৪২) উন্নয়নশীল দেশগুলোর টেলিযোগাযোগ নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ সমর্থন, নেটওয়ার্ক সম্প্রসারণ, ব্যাকবোন ট্রান্সমিশন নেটওয়ার্ক, মোবাইল বেস স্টেশন স্থাপন প্রকল্প বাস্তবায়ন।
(৪৩) আন্তর্জাতিক ডিজিটাল অর্থনীতি, ডিজিটাল গভর্নেন্স সক্ষমতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিভা প্রশিক্ষণে সহযোগিতা সমঝোতাস্মারক স্বাক্ষর।
(৪৪) বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন আয়োজন।
৮. ডিজিটাল যুগে আন্তঃসংযোগ
(৪৫) “স্মার্ট কাস্টমস” অংশীদারিত্ব পরিকল্পনা বাস্তবায়ন, স্মার্ট কাস্টমস নির্মাণ ও সহযোগিতা প্রদর্শনী কেন্দ্র সৃষ্টি।
(৪৬) টেকসই বৈশ্বিক পরিবহন উদ্ভাবন জোটের নির্মাণ অব্যাহত রাখা, টেকসই পরিবহন উন্নয়ন আরও জোরদার, বৈশ্বিক আন্তঃসংযোগ প্রচার।
(৪৭) বিশ্ব তথ্য সংস্থার প্রতিষ্ঠা ও পরিচালনা সমর্থন, আরও ডিজিটাল আন্তঃসংযোগ প্রকল্প বাস্তবায়ন।
(৪৮) শিক্ষা বিনিময় সপ্তাহের কার্যক্রম পরিচালনা, আসিয়ানের ডিজিটাল উন্নয়ন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা।
(৪৯) সীমান্ত পেরিয়ে ইলেকট্রনিক স্বাক্ষর সেবা বাস্তবায়ন, ডিজিটাল বিশ্বাস সেবা প্ল্যাটফর্ম যৌথভাবে নির্মাণ।
(৫০) যুব ডিজিটাল উন্নয়ন সমর্থন, বৈশ্বিক উন্নয়ন যুব নেতৃত্বের “চীন সফর” ও “বিশ্ব সফর”, বৈশ্বিক যুব উন্নয়ন প্রকল্প সপ্তাহের মতো ধারাবাহিক কার্যক্রম পরিচালনা।
(স্বর্ণা/হাশিম/লিলি)
共创未来行动计划成果清单
一、减贫
(一)建设好“全球妇女能力建设中心”,开展妇女领域能力建设与培训,搭建全球女性交流合作平台,实施民生发展领域妇女合作项目
(二)支持发展中国家教育事业发展,帮助其建设学校,提供教学设施、设备,加强学校和教学能力建设
(三)持续实施“心联通”“非洲母亲新农场”等品牌民生项目
(四)帮助发展中国家建设社会住房、安置板房等民生项目
(五)为发展中国家实施市政供水、村庄供水等减贫项目
(六)在老挝、柬埔寨、埃塞俄比亚等国实施减贫示范合作项目
(七)未来两年,与国际劳工组织持续在东盟国家实施就业领域南南合作项目
(八)与国际竹藤组织合作开展马达加斯加竹产业发展绿色减贫项目
二、粮食安全
(九)及时向受到灾害、冲突影响的发展中国家提供紧急粮食援助
(十)为亚洲、非洲、拉美、南太等地区国家开展农业示范项目,试验推广杂交水稻、菌草、黑玉米、咖啡、辣椒等农产品种植和仓储加工、农业机械化技术,提供农业机械、设备物资,帮助提升粮食安全保障能力
(十一)赋能农村人才推动农业可持续发展,建设南亚东南亚农业科创中心,实施中亚农村人才培训工程
(十二)与联合国粮农组织共同实施渔业可持续发展、强化农业粮食体系项目
(十三)举办第六届中非稻米价值链研讨会
(十四)举办2026年粮食减损国际研讨会
(十五)举办2026年世界农业科技创新大会
三、抗疫和疫苗
(十六)帮助发展中国家建设公共卫生设施,维修升级医院,建设烧伤、骨科等专业科室,派遣中国医疗队,提升医院救助能力
(十七)与老挝、缅甸等周边国家建立跨境传染病联防联控机制,开展联合培训、演练、监测、交流等活动,有效应对传染病区域跨境防控
(十八)实施卓越医学人才、眼视光学、应急救护等医学领域研修培训项目,加大对相关国家医学人才培养力度
(十九)有针对性为发展中国家提供疫苗、疟疾治疗和抗艾滋病药品、移动手术车等医疗物资
(二十)开展专项专病救助行动,实施“光明行”“爱心行”“母亲微笑”“茉莉丁香”“天使之旅”“新时代神农尝百草”等品牌项目
(二十一)举办2026年登革热防控国际研讨会
四、发展筹资
(二十二)在全球发展和南南合作基金框架内,发挥中国及其他发展中国家社会组织比较优势,撬动多元资源,共同落实好全球发展倡议等四大全球倡议
(二十三)用好全球发展倡议专项资金,统筹推进重大标志性工程和“小而美”民生项目,实施电信通讯、市政污水处理设施、教育基础设施等项目
(二十四)与亚洲基础设施投资银行签署谅解备忘录补充协议,持续推动20亿美元全球发展倡议专项资金落地
(二十五)面向发展中国家实施公共财政管理、金融、南南合作等发展筹资领域研修研讨培训项目,提供1000个培训名额
(二十六)与联合国儿童基金会、联合国难民署、世界气象组织等国际组织商签关于推动落实全球发展倡议的谅解备忘录
(二十七)通过优惠贷款等多种融资方式,支持中吉乌铁路等重大项目建设
五、气候变化和绿色发展
(二十八)开展蓝色经济合作,落实海洋生态环境保护责任,实施“生态净水”、海岸保护、红树林植根行动等生态环境保护项目
(二十九)配合落实联合国全民早期预警倡议,发布新一代“妈祖(MAZU)”早期预警云端公共版,为尼日利亚、斯里兰卡、约旦建设、交付“妈祖(MAZU)”城市多灾种早期预警智能体和早期预警定制版
(三十)与发展中国家在清洁炉灶、电动公交车、太阳能路灯等绿色发展领域开展务实项目合作
(三十一)开展荒漠化防治、防灾减灾、绿色交通、自然生态保护等人力资源开发合作,帮助发展中国家夯实应对气候变化和绿色发展领域人才储备
(三十二)签署实施北京-曼谷、北京-河内等空气质量管理合作谅解备忘录
(三十三)举办2026年中国-岛屿国家海洋合作论坛
六、 工业化
(三十四)实施莱索托等国家光伏发电项目,赋能相关国家工业化进程
(三十五)帮助发展中国家建设桥梁、口岸等基础设施,增强工业化发展韧性
(三十六)加强“鲁班工坊”品牌建设,帮助有关国家升级鲁班工坊,共建工程技术学院
(三十七)聚焦落实非洲工业化、农业现代化、人才培养项目,持续运行好中国-非洲(埃塞俄比亚)-联合国(工发组织)合作示范中心,开展支持农业工业园区建设、乳制品加工中心等项目
(三十八)面向发展中国家举办制造业、建筑业、矿产资源、能源电力、标准化等工业领域研修培训项目,提供4000个培训名额
(三十九)签署中国-国际原子能机构-非盟-非洲核能委员会和平利用核科学技术四方合作文件
七、 数字经济
(四十)打造“数字南方”品牌,与发展中国家开展人工智能、跨境电商等领域合作,实施“青骄行动”科技教室、提升信息技术教室、“DigiSchool”、“DigiTruck”等数字南方项目,助力弥合南北数字鸿沟
(四十一)与发展中国家共建数字技术合作中心、国际技术转移海外分中心
(四十二)支持发展中国家电信网络基础设施建设,实施网络扩充、骨干传输网、移动基站建设等项目
(四十三)实施国际数字经济、数字治理等领域能力建设项目,签署关于人工智能人才培养合作的谅解备忘录
(四十四)举办全球数字经济大会
八、 数字时代互联互通
(四十五)实施“智慧海关”合作伙伴计划,打造智慧海关建设与合作示范点
(四十六)持续推进全球可持续交通创新联盟建设,进一步推动可持续交通发展,促进全球互联互通
(四十七)支持世界数据组织成立运行,开展更多数字互联互通项目
(四十八)开展教育交流周交流活动,助力东盟数字发展能力提升
(四十九)实施跨境电子签署服务,共建数字信任服务平台
(五十)支持青年数字发展,开展全球发展青年领袖之家数字主题“中国行”“世界行”、全球青年发展项目周等系列活动