বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নে ৬০ দেশের পক্ষে চীনের আহ্বান

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনে ৬০টি দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি প্রদান করে বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানিয়েছে চীন।

সুইজারল্যান্ডে অবস্থিত জাতিসংঘ দপ্তরে চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য বলেন, বর্তমান বিশ্ব অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘ এবং বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা বৈশ্বিক শাসন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরছে।

এ প্রেক্ষাপটে তিনি তিনটি প্রস্তাব তুলে ধরেন—প্রথমত, সার্বভৌম সমতা বজায় রাখা, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করা। পাশাপাশি মানবাধিকার ইস্যুকে ব্যবহার করে দ্বৈত মানদণ্ড প্রয়োগের বিরোধিতা করা।

দ্বিতীয়ত, বহুপাক্ষিকতা জোরদার করে সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, জাতিসংঘের মানবাধিকার সংস্কার এগিয়ে নেওয়া এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বাড়ানো।

তৃতীয়ত, জনগণকেন্দ্রিক ও কার্যভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, বহুপাক্ষিক মানবাধিকার আলোচনায় উন্নয়নের অধিকারকে আরও গুরুত্ব দেওয়া এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা বাড়ানো।

প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ প্রস্তাব করার পর থেকে এটি ১৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে। এই উদ্যোগের অধীনে চীন ‘বৈশ্বিক শাসনের বন্ধুদের গোষ্ঠী’ গঠন করেছে, এবং সাম্প্রতিক যৌথ বিবৃতিটি এই উদ্যোগ বাস্তবায়নে বৈশ্বিক ঐকমত্য গড়ে তুলতে সহায়তা করেছে।

সূত্র: সিএমজি

china