মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে বাহরাইনের সাথে কাজ করবে চীন

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা, শান্তি পুনরুদ্ধার এবং যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে বাহরাইনের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। বৃহস্পতিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে এক টেলিফোন সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে আয়োজিত এই ফোনালাপে আল জায়ানি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বাহরাইনের অবস্থান তুলে ধরেন। বর্তমানে ছয় জাতির উপসাগরীয় সহযোগিতা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আল জায়ানি জানান, উপসাগরীয় দেশগুলো বর্তমানে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কাজে লাগাতে আগ্রহী এবং এ বিষয়ে চীনের সাথে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জবাবে ওয়াং ই আগ্রাসনের বিরোধিতা এবং শান্তি বজায় রাখার বিষয়ে চীনের নীতিগত অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, চীন ও পাকিস্তান সম্প্রতি উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে একটি ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা করেছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হামলা বন্ধ করা, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় চালু করা।

সূত্র: সিএমজি

bahrainchina