যুক্তরাষ্ট্রের হামলা বা যে কোন উস্কানির জবাব দিতে ইরান প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের হরমুজ প্রণালি অবরোধের হুমকির জবাবে রোববার তিনি এ পাল্টা হুঁশিয়ারি দেন।
স্পিকার গালিবাফ ইসলামাবাদে আলোচনার ইরানের পক্ষ থেকে প্রধান ভূমিকায় ছিলেন। বৈঠক পরবর্তীতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই ইরানের।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ হুমকির জবাবে তিনি বলেন, এ ধরনের হুমকির ইরানি জনগণের ওপর কোনো প্রভাব নেই, যা তারা ৪৭ বছরের সামরিক সংঘাত, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের সময়ে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।
যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে। এবার বিমান হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: সিএমজি