রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যের সমস্ত বিরোধ ও সংকট সমাধান করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান উত্তেজনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মুখপাত্র কুও চিয়াখুন বলেন, চীন মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো সামরিক উত্তেজনার পথ এড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের পারস্পরিক বিরোধের অবসান ঘটাবে।
সূত্র: সিএমজি