শাংহাইয়ে শুরু হচ্ছে ফ্যাশন উইক ২০২৬

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইতে ২৫ মার্চ শুরু হচ্ছে শাংহাই ফ্যাশন উইক অটাম/উইন্টার ২০২৬। এই আয়োজন শহরের হুয়াংপু, চিং’আন ও পুতোং নিউ এরিয়াসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে।

এবারের ফ্যাশন উইকে সিনথিয়ানতি ও ইয়ংইউয়ান রোডের মতো পরিচিত ভেন্যুতে নতুন ধাঁচের ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী শো করবে স্থানীয় ব্র্যান্ড এইচপিএলওয়াই, যার থিম ‘বড়দের রূপকথা’। সমাপনী শো করবে ইপি ইয়ায়িং। আধুনিক ও প্রাচ্য নান্দনিকতার মিশ্রণ তুলে ধরা হবে এতে।

পহেলা এপ্রিল, বিখ্যাত ফ্যাশন হাউস মাইসন মারগিয়েলা তাদের নতুন কালেকশন বিশ্বে প্রথমবারের মতো উন্মোচন করবে। এরপর ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চীনের স্বতন্ত্র ডিজাইনাররাও এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ফং ছেন ওয়াং ও সুশান ফাংয়ের মতো নামকরা ডিজাইনারদের কাজ প্রদর্শিত হবে। আধুনিক ফ্যাশনে চীনা ঐতিহ্য ও প্রযুক্তির মিশ্রণ তুলে ধরবে হ্যমু, শুনছুন, অরা ফেংগি ও মৌশন।

আন্তর্জাতিক অংশগ্রহণও থাকবে এতে। ২৬ থেকে ২৯ মার্চ বিশেষ প্রদর্শনী আয়োজন করবে অ্যাডিডাস।

ফ্যাশন উইকের পাশাপাশি মোড ট্রেড শো ও এম স্পেস ফোরাম অনুষ্ঠিত হবে, যেখানে আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে ভবিষ্যৎ ফ্যাশন প্রবণতা ও ব্র্যান্ড উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: চায়না ডেইলি

china