মার্চ ২১,সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ২০২৬ সালের শুরুতেই বৈদেশিক বাণিজ্যে বেশ গতি দেখা গেছে। উরুমছি শুল্ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বছরের প্রথম দুই মাসে এই অঞ্চলের মোট আমদানি ও রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেড়ে ৭১ দশমিক ২২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
পশ্চিমের দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার সিনচিয়াংয়ের বাণিজ্য কাঠামোতে আমূল পরিবর্তন ঘটছে। সামগ্রিক প্রবৃদ্ধিতে এটি ৩১ দশমিক ৬ শতাংশ অবদান রেখেছে। এ ছাড়া ই-কমার্স, বাজার ক্রয় এবং সীমান্ত বাণিজ্যের মতো উদীয়মান বাণিজ্যিক ক্ষেত্রগুলোও বেশ শক্তিশালী গতি অর্জন করেছে।
এখানকার বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানের সংখ্যা ২,২৬৮ টিতে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ২৩.৮ শতাংশ বেশি। এখানকার বিদেশি বিনিয়োগপুষ্ট প্রতিষ্ঠানগুলো আমদানি-রপ্তানি বাণিজ্যে ৩৫১ দশমিক ৪ শতাংশ মাইলফলক স্পর্শ করেছে।
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর কেন্দ্রস্থল সিনচিয়াংয়ের অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে। বিআরআই দেশগুলোর সঙ্গে বাণিজ্য বেড়েছে ৩৫ দশমিক ৫ শতাংশ, যা মোট বৈদিশিক বাণিজ্যের ৯০ দশমিক ৩ শতাংশ।
মধ্য এশিয়া, আসিয়ান এবং রাশিয়ার মতো প্রধান বাজারগুলোতেও স্থিতিশীল প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান-এর সাথে বাণিজ্য ১৮১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
রাসেল/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
—