হুয়াংইয়ান তাওয়ে ফিলিপাইনি নৌকায় জ্বালানি লিক, সামুদ্রিক নিরাপত্তায় জোর চীনের

দক্ষিণ চীন সাগরে চীনের হুয়াংইয়ান তাওয়ের কাছে ফিলিপাইনের একটি মাছ ধরার নৌকা থেকে তেল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)।

সিসিজি জানিয়েছে, এই তেল ছড়িয়ে পড়ায় সামুদ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সিসিজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জ্বালানি নেওয়ার সময় ওই নৌকা থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ফিলিপাইনের মাছ ধরার নৌকা হুয়াংইয়ান তাওয়ের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। চীনের অভিযোগ, এসব নৌকা চীনের জলসীমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং টহলরত চীনা কোস্ট গার্ডের জাহাজের খুব কাছে চলে আসে।

চীনের কোস্ট গার্ড জানিয়েছে, জুলাই মাস থেকে হুয়াংইয়ান তাওয়ের আশপাশের এলাকায় নিয়মিত টহল, নজরদারি, উদ্ধার ও আইন প্রয়োগের কাজ চলছে। এর উদ্দেশ্য হলো ওই এলাকার সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা।

চীন ২০২৫ সালের সেপ্টেম্বরে হুয়াংইয়ান তাও জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা করে। এলাকাটি সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত। এখানে বিভিন্ন ধরনের প্রবালপ্রাচীরের প্রাণী এবং চীনের সুরক্ষিত প্রজাতির সবুজ সামুদ্রিক কচ্ছপের আবাস রয়েছে।

সূত্র: সিএমজি