গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইন নিরাপদ এবং স্থিতিশীল রাখার বিষয়ে চীনের অবস্থানে কোন পরিবর্তন হয়নি। এ লক্ষ্য অর্জনে সবপক্ষকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাপানে চীনের বিরল মাটি বা রেয়ার আর্থ রপ্তানিতে চলতি বছরের বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইন প্রভাবিত হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।
কুও চিয়াখুন বলেন, আইন ও বিধিবিধান অনুযায়ী চীন জাপানের সামরিক ব্যবহারকারী এবং সামরিক কাজে ব্যবহারের জন্য সব ধরনের দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। পাশাপাশি যেসব পণ্য জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে, সেগুলোর রপ্তানিতেও নিষেধাজ্ঞা আছে।
তিনি বলেন, জাপানের পুনরায় সামরিকীকরণ এবং পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা ঠেকানোই এসব পদক্ষেপের উদ্দেশ্য।
সূত্র: সিএমজি